ছবি: বগুড়া প্রতিনিধি
অপরাধ

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আকবর আলী (৫৫) নামের এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম চারমাথা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আকবর আলী ধড়মোকাম গ্রামের মৃত আকিজ আলীর ছেলে। নিহত আকবর আলীর পুত্রবুধূ জানান, তার শ্বশুর আকবর আলী একজন কবিরাজ ও সাধু সন্ন্যাসীবেশে চলাফেরা করতেন। রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামের একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা দুজনে একসঙ্গে এলাকায় একটি চায়ের দোকানে চা পান করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারকে খবর দিলে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহ জামাল জানান, ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মাথায় বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ও চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই মোবাইল ও চাদর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের। ঘটনার পর থেকেই আব্দুল লতিফ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র (রাম দা), মোবাইল ও চাদর উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ‌ঘাটনে পুলিশ কাজ করছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা