সংগৃহীত
বিনোদন

ফের প্রেমে পড়েছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমনি অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন। বলা চলে চর্চায় থাকতেই তিনি বেশি পছন্দ করেন। প্রায়ই এ নায়িকা বিভিন্ন ভিডিও এবং ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অনুরাগীদের চমকে দেন। পরীমনিকে এবার এক যুবকের বাহুডোরে দেখা গেছে। পাশাপাশি তিনি নতুন করে প্রেমে পড়ার আভাস দিয়েছে।

পরীমনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এর ক্যাপশনে ৫ মার্চ তারিখ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।’

এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল আলোচনা। সবাই বলছেন, পরীমনি তাহলে নতুন প্রেমের আভাস দিলেন!

পরীমনি কার বাহুডোরে আছেন তা প্রকাশ করেননি। কেবল তার হাতটাই দেখা গেছে। পোস্টের মন্তব্যে কেউ কেউ পরীর পাশে থাকা এ মানুষটিকে কণ্ঠশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। অনেকে আবার প্রিয় নায়িকাকে শুভ কামনা জানিয়েছেন। এমন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তার ভক্তরা। পরীমনিও বিষয়টি বেশ উপভোগ করছেন। কারো কারো মন্তব্যের জবাবও দিচ্ছেন তিনি।

পরীমনি একাধিক বিয়ে করেছেন। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই তারা আদালা হয়ে যান।

বিচ্ছেদের পরেই পরীমনি জানিয়েছিলেন, সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল। সবটা তাকেই সামলাতে হয়েছে। সেই সঙ্গে তিনি তার সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা