সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে এই হামলা চালায় ইরান। বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর, এবার পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ঘাঁটি দুটি ধ্বংস করে দেয়া হয়েছে।

ইরান-পাকিস্তান সীমান্তে দীর্ঘদিন ধরেই নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে জইশ আল আদল গোষ্ঠী। তাই দীর্ঘদিন ধরেই সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে ইরান। অতীতে ইরান সীমান্তে বোমা বিস্ফোরণ ও পুলিশের একাধিক কর্মকর্তাকে অপহরণ করার দায়ও স্বীকার করেছিল জইশ আল আদল। তবে ইরান এর আগে এভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেনি পাকিস্তানে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। অবৈধ এই হামলার ‘গুরুতর পরিণতি’ হতে পারে বলে কঠোর হঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা