সংগৃহীত
সারাদেশ

পরকীয়ার কারণে মারধরের শিকার জামায়াত নেতা বললেন, শয়তানের ধোঁকায় পড়েছি 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও রানাদিয়া জামে মসজিদের ইমাম ওমর ফারুককে (৩৫) পরকীয়ার অভিযোগে পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম।

মারধরের পর ইমাম ওমর ফারুক বলেন, আমার সঙ্গে ওই নারীর কোনো শারীরিক সম্পর্ক নেই। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তার সঙ্গে কথা বলেছি।

শনিবার (২৬ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার রানাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওমর ফারুকের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দয়ারামপুর এলাকায়। ইমামতির সুবাদে পরিবার নিয়ে মসজিদের পাশেই একটি কক্ষে থাকেন তিনি।

রানাদিয়া জামে মসজিদ কমিটি জানিয়েছে, ওমর ফারুক পাঁচ বছর ধরে গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া জামে মসজিদে ইমামতি করে আসছেন। পাশাপাশি তিনি রানাদিয়া নালুমোল্লা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক। ইতোপূর্বেও তার নামে নারী সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ছিল যার জন্য এলাকাবাসী বিভিন্ন সময় তাকে সতর্ক করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, এলাকার এক গৃহবধুর সঙ্গে বছর দেড়েক ধরে ওমর ফারুকের সম্পর্ক, বিষয়টা প্রথমবার জানাজানি হলে ওমর ফারুককে সতর্ক করা হয়। এরপর কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় সেই নারীর সঙ্গে তার যোগাযোগ শুরু হয়।

জানা যায়, শনিবার রাতে মোবাইল ফোনে কথা বলার সময় ওই নারী তার স্বামীর কাছে ধরা পড়েন। স্বামী ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মারধর করেন ও মাদরাসায় গিয়ে ওমর ফারুককে শারীরিক হেনস্থা ও লাঞ্ছিত করেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, মোবাইল ফোনে মাঝেমধ্যেই তার সঙ্গে কথা হয়। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তার সঙ্গে কথা বলেছি। এটি আমার করা ঠিক হয়নি। আমি অনুতপ্ত।

গড়পাড়া ইউপি সদস্য মো. আলাল হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরে আমি ইমামকে ফোন দিয়েছিলাম। তিনি শুধু আমাকে বললেন, তিনি আর মসজিদের দায়িত্ব পালন করবেন না।’

মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুদ্দীন বলেন, ‘এমন অনৈতিক ঘটনার কারণে তাকে এর আগে সতর্ক করা হয়েছিল। দায়িত্বশীল জায়গা থেকে যদি নিজেকে না শোধরাতে পারে তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার পর ইমামতি থেকে তাঁকে অপসারণ করা হয়েছে।’

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওমর ফারুক গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি। অনৈতিক ঘটনায় তিনি জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা