সংগৃহিত
রাজনীতি
খুলনা-৪

নির্বাচনী পরিবেশ অনুপযুক্ত হয়ে উঠছে

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের ১৩৩টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আমার কর্মী-সমর্থকদের হুমকি, অপপ্রচার ও আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন তারা। তাদের আচরণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পথকে অনিশ্চিত করে তুলছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আব্দুস সালাম মুর্শেদী এমপির লোকজন আমার কর্মী, সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লংঘন করা হচ্ছে। শিক্ষক, প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রভাবিত করে পক্ষ অবলম্বন করতে এক প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। দিন দিন খুলনা-৪ আসনের নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারি কর্মকর্তাদের অবিলম্বে খুলনা-৪ আসনের বাইরে বদলি করার আহ্বান জানাচ্ছি।

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা জোরপূর্বক কেটলি মার্কার জয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমর্থকরা বিরুপ আচরণ করছেন। ভোটারদেরকে তারা বলছে ‘ভোট যেখানে দাও ঘোষণা জনাব আব্দুস সালাম মুর্শেদীর হবে। ভোট গণনা হবে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে।’ এসব কথা বলে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে।

এছাড়া কিছু চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন নিরীহ ভাতাভোগীদের তাদের কথা মতো ভোট না দিলে সকল ভাতা বন্ধ করে দেবেন বলে অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এসএম মোর্ত্তজা রশিদী দারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা