ফাইল ফটো
সারাদেশ

ধামইরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ বিতরণ

জেলা প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ধামইরহাটে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমে নির্বাচিত জয়িতা ও দুস্থ্য নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ৩ জন জয়িতা ও ৪ জন দুঃস্থ নারীদের মাঝে ২ লক্ষ ৯০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘আত্ম কর্মসংস্থানের জন্য ধামইরহাট উপজেলার নির্বাচিত জয়িতা ডলি দাস, লাভলী হেমরম ও মরিয়ম খাতুনসহ ৩ জন জয়িতাকে ১ লাখ ৪০ হাজার টাকা ও ৪ জন দুস্থ্য নারীদের মাঝে দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়, লাভজনক এই ঋণ কার্যক্রমে আগামী ২ বছরে ২২টি কিস্তিতে স্বল্পসূদে ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,‘ সমাজের অসহায় নারীদের এগিয়ে নিতে সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে, ধামইরহাট উপজেলা প্রশাশন মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে জয়িতা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা