ছবি: আমার বাঙলা
সারাদেশ

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

নীলফামারী প্রতিনিধি

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

নীলফামারী প্রতিনিধি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেছেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি ভুমিধ্বস জয় পেয়েছে কিন্তু আপনার এলাকায় ধানের শীষ বিজয়ী হতে পারেনি। এতে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোন ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের।

বৃহস্পতিবার দুপুরে (৩০জুলাই) নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও একাডেমিক ভবনের ২য় ও তয় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে রেহেনা আক্তার রানু বলেন, জামায়াত নির্বাচন চায় নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোকাবাজি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে। আসছে স্থানীয় সরকার নির্বাচনে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো ওই সমস্ত গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ থেকে ১৭ঘন্টা কাজ করেন। সকাল নয়টায় সচিবালয় যান আর বাড়িতে ফেরেন রাত ১১টায়।
তিনি যেভাবে হাল ধরেছেন আপনাদের সকলের যদি সমর্থন থাকে তাহলে আগামী পাঁচ বছর পর দেশের আর্থসামাজিক অবস্থার বিরাট পরিবর্তণ ঘটবে।

সাবেক সংসদ সদস্য তুহিন আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কার্ড দেয়ার যে ব্যবস্থা করছেন এগুলো তৃণমুলের একেবারে নিচের স্তুরের গরীব মেহনতি মানুষদের কথা চিন্তা করেই করেছেন। বেশির ভাগ সময় গরীব মেহনতি মানুষদের কথা রাজনীতিবীদ রাষ্ট্র চিন্তা করে না কিন্তু এই ব্যবস্থা করেছেন তারেক রহমান।

মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন।


মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে দেড় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ এবং জেলা পরিষদের অর্থায়নে ৩লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু হলো আজ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা