সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় ১৩০০০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের আক্রমণে গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে। সংস্থাটি স্থানীয় সময় রবিবার আরো জানিয়েছে, অনেক শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমনকি তাদের কান্নার শক্তিও নেই।

ফিলিস্তিনি ছিটমহলে পরিচালিত জাতিসংঘের প্রধান সংস্থা শনিবার জানিয়েছে, উত্তর গাজায় ২ বছরের কম বয়সী প্রতি তিনজনের মধ্যে একজন শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি দেখা দিচ্ছে দুর্ভিক্ষ।

জাতিসংঘের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রবিবার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ প্রোগ্রামকে বলেছেন, ‘আরো হাজার হাজার শিশু আহত হয়েছে বা নিখোঁজ। কোথায় আছে তা আমরা বের করতে পারছি না। অনেক মৃত শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে... আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে শিশুদের এমন মৃত্যুর হার দেখিনি।’

রাসেল আরো বলেন, ‘আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম। তারা মারাত্মক রক্তাল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ডটি একেবারেই শান্ত। কারণ শিশুদের... কান্নার শক্তি নেই।’ যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা, গাজায় অনাহার এবং ছিটমহলে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে।

জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই মাসের শুরুতে বলেছিলেন, ‘ইসরায়েলর গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’ তবে ইসরাইল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হামাস-শাসিত গাজায় ইসরায়েলের সামরিক হামলা প্রায় ২.৩ মিলিয়ন-জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে। এ ছাড়া সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে ইতিমধ্যেই অনেক শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ৩১ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা