সংগৃহিত
বাণিজ্য

আতর-টুপি-জায়নামাজের দোকানে ভিড়

বাণিজ্য ডেস্ক: নতুন জামাকাপড় কেনার পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, নতুন পাঞ্জাবি ও সুগন্ধি আতর। ঈদে মুসল্লিদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে অতিগুরুত্বপূর্ণ এই অনুসঙ্গগুলো। রাজধানীর ফুটপাতের সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতে তাই ঈদের আগে দেখা যায় উপচে পড়া ভিড়।

শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। জুমার নামাজ শেষে ছোট-বড় মার্কেট, বিপণিবিতান এবং ফুটপাতের টুপি, আতর ও তসবির দোকানগুলোতে ভিড় করছেন মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররমের ও পীর ইয়ামেনি মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের টুপি দোকানদার নুরুন নবী বলেন, আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য দিনের চেয়ে বিক্রি একটু বেশি। নামাজ পড়ে সবাই ঈদের টুপি আগেভাগেই কিনে ফেলছেন। আমার দোকানে ৫০টাকা থেকে ৫০০ টাকা দামের টুপি আছে। মিডিয়াম প্রাইজের টুপিই বেশি বিক্রি হচ্ছে।

পীর ইয়ামেনি মার্কেটের টুপি ও আতর ব্যবসায়ী মিলন মিয়া বলেন, রোজা শুরুর দিকে একটু ব্যবসা হলেও মাঝখানে তেমন ব্যবসা হয়নি। তবে এখন ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকায়। নামাজের পর ক্রেতার একটু চাপ থাকে বলেও তিনি জানান।

রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে ও মার্কেটে টুপি ও আতর বিক্রি করতে দেখা যায়। সেই দোকানগুলোতে জায়নামাজও বিক্রি হচ্ছে। প্রতিটি টুপি ১০০টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইন ও কাপড়ভেদে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দেশি টুপির তুলনায় বিদেশি বিভিন্ন টুপির দাম বেশি। সেগুলো ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

দোকানে টুপি কিনতে আসা আমজাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি আছে। পরিবারের জন্য জামা কাপড় কেনা শেষ হয়েছে। এখন টুপি ও আতর কেনার পালা। নামাজ শেষে এসেছি, পছন্দ হলেই কিনে নিয়ে যাবো। দুই থেকে ৩শ টাকার মধ্যেই টুপি কিনবো।

পীর ইয়ামেনি মার্কেটে জায়নামাজ কিনতে আসা ক্রেতা ইউসুফ রানা বলেন, আগামীকাল দেশের বাড়িতে চলে যাব। তাই টুপি ও জায়নামাজ কিনতে এসেছি। একটি জায়নামাজ ৯০০ টাকা দিয়ে কিনেছি। তবে এখন একটু দাম বেশি মনে হচ্ছে। দামাদামি করে কিনলে কম দামেও পাওয়া যায়। সময় কম তাই, বেশি দামাদামি করিনি, কিনে নিয়েছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা