সংগৃহীত
বিনোদন

আক্ষেপ নিয়ে জীবনধারণ করেন না সেলেনা

বিনোদন ডেস্ক

দেশি ভাষার চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক অস্কার মনোনয়ন পাওয়ার পরও, ‘এমিলিয়া পেরেজ’ দ্রুত বিতর্কের ঘূর্ণাবর্তে পড়ে গেছে। ছবির তারকা কার্লা সোফিয়া গাসকোনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেরা অভিনেত্রীর জন্য অস্কারে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মনোনীত গাসকন, ইসলাম, মার্কিন বর্ণবাদবিরোধী বিক্ষোভ, এমনকি অস্কার নিয়ে তার নিজের পোস্টের কারণে সমালোচিত হয়েছেন। এমনকি সিনেমাটির অস্কার জয়ের সম্ভাবনাও ম্লান হয়ে আসছে।

কান উৎসব ও গোল্ডেন গ্লোব পুরস্কারে বাজিমাত করা ‘এমিলিয়া পেরেজ’র অস্কার সম্ভাবনা ছিল প্রবল। পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। কিন্তু ছবির অভিনেত্রী কারলা সোফিয়ার পুরনো টুইটের সূত্র ধরে তা ম্লান হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে হলিউড পাড়ায় চলছে বিতর্ক, আলোচনা-সমালোচনা।

তবে এই নেতিবাচক প্রসঙ্গের কারণে ‘এমিলিয়া পেরেজ’ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না ছবির আরেক অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সান্তা বারবারা চলচ্চিত্র উৎসবে আমেরিকান সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু জাদু উধাও হয়ে গেছে। তবে ছবিটি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমি কোনো আক্ষেপ নিয়ে জীবনধারণ করি না। যদি সুযোগ পাই, এই ছবি একবার নয়, বারবার করব।’

বিভিন্ন সময়ে মুসলিম, জর্জ ফ্লয়েড এমনকি অস্কার নিয়েও নেতিবাচক টুইট করেছিলেন কারলা সোফিয়া। সেসব মন্তব্যই সামনে এসেছে পুনরায়। একবার তো সেলেনাকেও কটাক্ষ করে ‘ধনী ইঁদুর’ বলেছিলেন এ অভিনেত্রী। তবে সেসব নিয়ে মনে কষ্ট রাখতে চান না সেলেনা।

ছবিটির শুটিং সেটে সুন্দর সময় কেটেছিল বলেই জানান তিনি।

নির্মাতা জ্যাক অদিয়াকে ধন্যবাদ জানিয়ে সেলেনা বলেন, ‘নির্মাতা আমার ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমি যে অভিনয়ে আরো অনেক কিছু করতে পারি, সেটি দেখানোর একটা সুযোগ পেলাম। আশা করছি, অভিনয়ে নিজেকে মেলে ধরার সূচনা এটি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা