ছবি: আমার বাঙলা
সারাদেশ

ঈশ্বরদীতে কোরআন শরীফ পুড়িয়ে দিলো মাদকসেবী

এস এম রাজা ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর উপর রাগ করে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে জুয়েল রানা (৪০) নামক এক পাষণ্ড মাদকসেবী।

সে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর শেফালীপট্টি রতনের বাড়ির ভাড়াটে এবং নাটোরের লালপুর উপজেলার লক্ষিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ঘটনাটি ঘটিয়েছে মঙ্গলবার (২১ জুলাই'২৬) বিকেলে শেফালী পট্টির তার ভাড়া বাড়িতে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মাদকাসক্ত জুয়েল তার স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চাইলে সে দিতে অস্বীকার করে এবং টাকা নেই বলে জানায়। কিন্তু মাদকসেবী জুয়েল স্ত্রীর কথা বিশ্বাস করতে পারে না। সে ঘরের মধ্যে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কোরআন শরীফের মধ্যে লুকানো টাকা খুঁজে পায়। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর এবং পবিত্র কোরআন শরীফটি পুড়িয়ে ভষ্মিভূত করে।

বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মাদকসেবী জুয়েল রানাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে কোরআন শরীফ পোড়ানোর কথা সে স্বীকার করে। তখন কোরআন শরীফ পোড়ানোর ছাইসহ তাকে উত্তমমধ্যম দিয়ে জুতার মালা পড়িয়ে বেঁধে রেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদকাসক্ত জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা