ছবি: আমার বাঙলা
সারাদেশ

ঈশ্বরদী প্রেসক্লাবে মতবিনিময় সভা

প্রেরকঃ এস এম রাজা,ঈশ্বরদী,পাবনা

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, "ঈশ্বরদীর সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। আমি চাই, সাংবাদিকরা জনগণের কথা নির্ভয়ে তুলে ধরবেন, আর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকরা ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জবাবে এমপি অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, "ঈশ্বরদীকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক রয়েছি এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করি।"

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রাজা, আজিজুর রহমান খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ খানসহ অন্যান্য সাংবাদিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে ঈশ্বরদীর উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা