ছবি: সংগৃহীত
সারাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

ইবি প্রতিনিধি

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার। এই অধিকার জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভোটাধিকারের চর্চা নিয়ে জন্ম নিয়েছে নানা বিতর্ক ও প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ কমে যাওয়া নিয়ে আলোচনাও হয়েছে ব্যাপকভাবে। কেউ দেখেছেন গণতন্ত্রের সীমাবদ্ধতা, আবার কেউ নতুন রাজনৈতিক সংস্কারের প্রত্যাশা করেছেন।

আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের নানা অভিমত, প্রত্যাশা ও উদ্বেগ।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, “আমরা অতীতে বহু প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখেছি। এবার আশা করি নির্বাচন হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তবে জনগণ ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন স্বৈরাচারী রাজনীতি চালিয়ে এসেছে, তাদের বাইরে রেখেই পিআর পদ্ধতির মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন সম্ভব।”

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূর উদ্দিন বলেন, “গত ১৬ বছরে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। এবার আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।”

তিনি আরও যোগ করেন, “পিআর পদ্ধতিতে অনেক সময় অস্থিতিশীল জোট সরকার গঠিত হয়, যা বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। কিছু ছোট দল এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “বিগত সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই স্পিরিট’ ধারণ করে সংস্কারের পথে এগোচ্ছে। যদি এই সংস্কার সফল হয়, ভবিষ্যতের সরকার আর আগের মতো স্বৈরাচারী হওয়ার সুযোগ পাবে না।”

ইবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, “একজন নাগরিক হিসেবে কখনো বৈধ নির্বাচনে ভোট দিতে পারিনি। পিআর পদ্ধতিতে একাধিক দলের অংশগ্রহণ থাকলে ক্ষমতার ভারসাম্য রক্ষা পাবে এবং জনগণের আকাঙ্ক্ষা আরও বাস্তবায়িত হবে।”

ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক। পিআর পদ্ধতি চালু হলে সব দল সরকারের অংশ হওয়ার সুযোগ পাবে, ফলে একক দলীয় ফ্যাসিবাদ আর টিকবে না।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা রিনি বলেন, “বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তরুণ প্রজন্মের কাছে সুখকর নয়। আমরা চাই আসন্ন নির্বাচন হোক হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুযোগ। ৫ আগস্টের পর যেসব তরুণনির্ভর দল আত্মপ্রকাশ করেছে, তাদের ভূমিকা এবার গুরুত্ব পাক।”

তিনি আরও বলেন, “দলের নাম নয়—আমরা প্রার্থীর যোগ্যতা, সততা ও কর্মদক্ষতা দেখে ভোট দিতে চাই। ইশতেহার হোক জনগণের স্বপ্ন ও কল্যাণের প্রতিফলন। আমরা চাই একটি অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠুক।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের র‍্যাঙ্কিং সমীকরণ

আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যেতে ওয়ানডে র‌্যাঙ্কিং...

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন সাবেক ক...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা