বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলকে পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি একযোগে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নে দলটি কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার।
কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয়রা অংশ নেন।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সজীব ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি প্রায় তিন মাস আগে মাইকেল নামের এক ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জের ধরে সজীবের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সজীবের ওপর হামলা চালানো হয়।
স্বজনদের দাবি, মাইকেল, তার ছেলে আকাশসহ ৭-৮ জনের একটি দল সজীবকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ‘সকল স্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে নীলফামারী সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের জরিপকাজের জন্য প্রকাশিত তালিকা পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব বোরহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান ও ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের জরিপকাজের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নির্বাচনে পরীক্ষা নেওয়া হলেও মেধার ভিত্তিতে যোগ্যদের তালিকায় রাখা হয়নি। তার দাবি, সুপারিশের ভিত্তিতে অধিকাংশ প্রার্থীকে তালিকায় স্থান দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রয়েছেন। তাই সুপারিশের ভিত্তিতে নির্বাচিতদের বাদ দিয়ে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
রিয়াজ মাতুব্বর জানান, ২০১৩ সালে কারাগারে থাকা অবস্থায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। পরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। ২০১৬ সালের ২৩ জুলাই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের হাতে আটক, নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথাও জানান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে দাবি করেন রিয়াজ। বিশেষ করে ২০২৩-২৪ সালের নির্বাচনী আন্দোলনে পিরোজপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার কথাও জানান।
রিয়াজ বলেন, মামলা, হামলা কিংবা কারাবরণ কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। তবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব পড়েছে পরিবারের ওপর। তিনি কারাগারে থাকলে স্ত্রীকে স্বামী ছাড়া এবং সন্তানদের বাবাকে ছাড়া থাকতে হয়েছে।
রশ্মি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গর্ভবতী অবস্থাতেও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। নিজের সঞ্চিত অর্থ দিয়ে মিছিল ও দোয়া মাহফিল আয়োজন করেছেন বলেও জানান তিনি। রাজনৈতিক আবেগ থেকেই সন্তানের নাম ‘খালেদা খানম পুতুল’ রাখা হয়েছে বলে জানান রশ্মি।
এ ছাড়া বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে নিজের অর্থ ব্যয় করে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট ও বিভিন্ন সামগ্রী বিতরণ এবং সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কথাও জানান তিনি। তবে বর্তমানে আর্থিক সংকটের কারণে সন্তানদের পড়াশোনা, প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান রশ্মি।
রিয়াজ-রশ্মি দম্পতি বলেন, তারা কারও করুণা চান না কিংবা পদ-পদবির জন্য রাজনীতি করেননি। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ যেন ভুলে যাওয়া না হয়—এটাই তাদের প্রত্যাশা। দীর্ঘ রাজনৈতিক পথচলার পরও নিজেদের ভালো না থাকার আক্ষেপও জানান তারা।
পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ বলেন, রিয়াজ-রশ্মি দম্পতি বিএনপির দুঃসময়ের কান্ডারি। দলের সুসময় তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির বিরোধী দলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন রিয়াজ-রশ্মি দম্পতি। তাদের দাবি, রাজনৈতিক দমন-পীড়নের সময় পরিবারের ছোট সদস্যরাও নানা কষ্টের মধ্য দিয়ে গেছে। নিজেদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বর্তমান বাস্তবতার কথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরে তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়নের আবেদন জানাতে চান তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাট কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়। গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান।
বাংলাদেশ খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আনিসুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু সহায়তা নয়, মানুষকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নিতে হবে।
তিনি বলেন, পায়ে চালিত ভ্যান পাওয়া অসচ্ছল মানুষগুলো এর মাধ্যমে নিয়মিত আয় করে নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন—এটাই প্রত্যাশা। একইভাবে একটি হুইলচেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের স্বাধীনতা বাড়াতে পারে।
অনুষ্ঠানে বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৬ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর পর্যন্ত সাভার মডেল থানার পাকিজা জামে মসজিদের সামনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের মজিদপুর এলাকার সুজন হোসেন (৩০), কাতলাপুরের নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ীর সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার রনি (৩৫) এবং গাইবান্ধার ফুলছড়ির খায়রুল হক (২২)। খায়রুল বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।
অভিযানে তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার ছোরা, একটি স্টিলের সুইচ গিয়ার, একটি স্টিলের খুর ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, দস্যুতার দুটি, অন্যান্য একটি এবং মাদকসংক্রান্ত তিনটিসহ মোট ১০টি মামলা রয়েছে। নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত চারটি মামলা, সজিবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং রনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
এদিকে, বুধবার রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোমিনুর (৩৪) ও মো. আশিকুর রহমান আশিক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটের ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা।
একই রাতে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। শ্রাবনী আক্তারের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিজস্ব কার্যালয়ের ছাদে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.এইচ.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি, গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রোকেয়া হাশেম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডা. শুভ কুমার পাল, ডা. ফাইজুর লুবনা, ডা. আসিফ সামলিন, ডা. অলোক মজুমদার ও ডা. আবুল হাশেম।
উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী চিকিৎসক পিয়াস, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মানিক, পল্লী চিকিৎসক মো. রকি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবুল কালাম। পরে গীতা পাঠ করেন রিপন কুমার সরকার।
অনুষ্ঠান শেষে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান মির্জা আব্বাসকে এসব মামলায় খালাস দেওয়ার আদেশ দেন।
মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি এবং এ প্রক্রিয়ায় সরকারের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগ।
দুর্নীতির ওই অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে খালাস দেন।
রায় ঘোষণার মধ্য দিয়ে সরকারি বাড়ি বিক্রিসংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমে মির্জা আব্বাসের পক্ষে সিদ্ধান্ত এলো।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জান্না বাজারের সার ব্যবসায়ী সানোয়ার হোসেনের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে সারের নমুনা পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ার হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সারের মান নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন কৃষি মৌসুমে ভেজাল সার বিক্রি বন্ধ এবং কৃষকদের সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে।
স্থানীয়রা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নিজের চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে শোনা যায় তাকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়। কেউ কেউ তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো দাবি তুলেছেন। তবে এসব দাবির কোনো প্রমাণ মেলেনি।
হানিয়ার ভক্তদের একটি অংশ এসব মন্তব্যের বিরোধিতা করেছেন। তাদের মতে, ভিডিও দেখে কাউকে নেশাগ্রস্ত বলে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য নেই। তিনি হয়তো কোনো উদযাপন বা অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন।
অনেক দর্শকও মনে করছেন, একজন তারকার স্বাভাবিক আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাদের মতে, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে মাদক বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে জড়ানো উচিত নয়।
ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে হানিয়া আমির বা তার দলের পক্ষ থেকেও ভিডিওটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১২ ভাদর ১৩৮৩ বঙ্গাব্দে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) মৃত্যুবরণ করেন নজরুল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। প্রতি বছর এই দিনটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই কালজয়ী কবিকে।
১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠেন তিনি। অর্থনৈতিক সংকট তার পথ আটকে রাখতে পারেনি। বরং সংগ্রামী জীবনই পরবর্তী সময়ে তার সাহিত্য ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে।
কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ—সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় নিজের স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর রেখেছেন নজরুল। পাশাপাশি তিনি রচনা করেছেন হামদ, নাত, গজল ও শ্যামাসংগীতসহ অসংখ্য গান। তার সৃষ্টিতে ধর্মীয় সম্প্রীতি, সাম্য, মানবতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে।
নজরুলের সক্রিয় সৃষ্টিশীল সময়কাল ছিল প্রায় ২৩ বছর। সময়ের বিচারে এই পরিসর খুব দীর্ঘ না হলেও এই সময়ের মধ্যেই তিনি বাংলা সাহিত্য ও সংগীতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেন।
তার কবিতা ও গান তৎকালীন সমাজে নতুন চেতনার জন্ম দেয়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে নিপীড়িত মানুষের অধিকার—বিভিন্ন বিষয়ে তার লেখনী ছিল প্রতিবাদী ও সাহসী। স্বাধীনতা, সাম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা তার সৃষ্টির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
নজরুলের বিদ্রোহী চেতনা কেবল রাজনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ ছিল না; মানুষের মধ্যে বিভেদ ও বৈষম্যের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে তার সাহিত্য নতুন অর্থ ও প্রাসঙ্গিকতা নিয়ে পাঠকের কাছে ফিরে আসছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপর তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানী ঢাকায় বসবাসের ব্যবস্থা করা হয়।
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। পরে ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছর তিনি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১২ ভাদর সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে যাবেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পর সেখানে আলোচনা সভার আয়োজন করা হবে। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনও জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করবে।
নজরুল আজ কেবল একটি নাম নন—তিনি বাঙালির বিদ্রোহ, সাম্য, মানবতা ও মুক্তির চেতনার এক অনন্ত প্রতীক। তাই তার মৃত্যুর ৫০ বছর পরও অন্যায়ের বিরুদ্ধে তার উচ্চারণ নতুন প্রজন্মকে সাহস জোগায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রামদাসপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।
১৬ বিজিবি জানিয়েছে, ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি এ শোক প্রকাশ করেন। এর আগে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শোক জানানো হয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
নেপালে বুধবার (২৬ আগস্ট) ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার পর পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। পাশাপাশি প্রায় ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
বন্যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভোতেকোশি নদী অববাহিকার কয়েকটি এলাকায়। নদীর আকস্মিক পানির স্রোত ও ধ্বংসাবশেষের কারণে বসতি, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের তিনটি জেলা এ দুর্যোগে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নেপাল-চীন সীমান্তের কাছাকাছি এলাকায় বরফ ও পাথরের ধসের কারণে নদীর প্রবাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। এতে সেখানে ধ্বংসাবশেষ জমে একটি অস্থায়ী জলাধারের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সেই বাধা ভেঙে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ভোতেকোশি নদীতে নেমে আসে। এর ফলেই সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা।
দুর্যোগের অন্যতম ভয়াবহ দিক ছিল এর আকস্মিকতা। ক্ষতিগ্রস্ত এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের রেকর্ড না থাকায় অনেক মানুষ আগে থেকে কোনো সতর্কবার্তা পাননি। নেপাল ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে আবহাওয়া ও দুর্যোগসংক্রান্ত তথ্য বিনিময়ের বিষয়ে সমন্বয় করেছে।
আকস্মিক বন্যার স্রোতে বহু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত বা পানিতে ভেসে গেছে। একই সঙ্গে অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প এবং বাণিজ্যিক ব্যাংকের কয়েকটি শাখাও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্যার পরপরই নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে নেপাল সরকার। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, আহতদের জীবন রক্ষা, নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান যত এগোবে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, ৫ কোটি ২০ লাখ পাউন্ডের চুক্তিতে নিউক্যাসলে পাড়ি জমাতে যাচ্ছেন গঞ্জালেজ। এর মধ্যে প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে নিউক্যাসল। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে সিটি আরও ৪০ লাখ পাউন্ড পেতে পারে।
২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন গঞ্জালেজ। তবে ইংলিশ ক্লাবটিতে তার অধ্যায় স্থায়ী হচ্ছে মাত্র দেড় বছরের মতো। এই সময়ে সিটির জার্সিতে ৫৯ ম্যাচ খেলে চারটি গোল করেছেন তিনি।
এই গ্রীষ্মে গঞ্জালেজের আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্সও ম্যানচেস্টার সিটি ছেড়েছেন। ফলে দলের মাঝমাঠে বড় ধরনের পরিবর্তন এসেছে।
গ্রীষ্মের শুরুতে গঞ্জালেজ জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটিতেই থাকার ইচ্ছা তার। কিন্তু নিউক্যাসলের প্রস্তাব আসার পর শেষ পর্যন্ত ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার বোর্নমাউথের বিপক্ষে সিটির ২-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চেই ছিলেন গঞ্জালেজ। ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মাঝমাঠে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ এনজো মারেস্কা।
বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত। এতে কৃতিকে খোলামেলা পোশাকে রাখিবন্ধন উদযাপন করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ আপত্তি জানায়। বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও বিজ্ঞাপনটির সমালোচনা করেন। এমন পোশাকে রাখি বাঁধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন তিনি।
কঙ্গনার সমালোচনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন কৃতি। তিনি বলেন, উৎসবের মূল বিষয় পোশাক নয়, বরং ঐতিহ্যের প্রতি মানুষের অনুভূতি ও শ্রদ্ধা। একজন নারীর পোশাক দেখে তার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কৃতি আরও বলেন, নারীরা কী পোশাক পরবেন, সে বিষয়ে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সময়ের সঙ্গে পোশাকের ধরন বদলালেও নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে এখনো পোশাকের সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপনটির আরেকটি দৃশ্যে কৃতিকে একটি কুকুরকে রাখি পরাতে দেখা যায়। এ নিয়েও সমালোচনা হয়। এর ব্যাখ্যায় কৃতি বলেন, রাখিবন্ধন মূলত সুরক্ষা ও ভালোবাসার বন্ধনের প্রতীক। পরিবারের অংশ হিসেবে তার পোষা কুকুরের প্রতিও সেই ভালোবাসা ও শুভকামনা প্রযোজ্য।
বিতর্কের মধ্যে কৃতির পাশে দাঁড়ান তার বোন নূপুর শ্যাননও। কৃতির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি কঙ্গনাকে উদ্দেশ করে বলেন, অন্য একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত। একই সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সম্মানজনকভাবে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও কৃতির সমর্থনে কথা বলেন। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন—সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নারীরা নিজেদের স্বাধীনতা প্রয়োগ করলে তাদের কটূক্তি না করার আহ্বান জানান তিনি।
তবে বিভিন্ন মহলের সমর্থন পেলেও বিতর্ক থামেনি। সমালোচনা তীব্র হওয়ার পর শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করে নেয় জিভা।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি কোনো অংশের মানুষের অনুভূতিতে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। শুরুতে মাদকের বিষয়টি সামনে এলেও এখন পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পেছনে শুধু ইয়াবা সেবন কিংবা তা দেখে ফেলার ঘটনা নয়; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, জমি-সংক্রান্ত বঞ্চনা ও পারিবারিক-সামাজিক দূরত্বও ভূমিকা রাখতে পারে।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আদালতে গ্রেপ্তার দুইজন—মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস—যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী সিদ্ধার্থের বন্ধু-প্রতিবেশী সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ মোহন্ত যে বক্তব্য দিয়েছেন, সেগুলোর মধ্যে মিল পাওয়া গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ জানিয়েছে, রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে তারা ইয়াবা সেবন করে। পরে সেখান থেকে তারা ঘটনাস্থলের দিকে যায়। সাক্ষী সীমান্তও একই তথ্য দিয়েছেন।
তবে পুলিশের এই কর্মকর্তা মনে করেন, শুধু মাদকের কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে—এমনটা মনে করার সুযোগ নেই। তার ভাষায়, হত্যার ধরন ও নৃশংসতা ইঙ্গিত দিচ্ছে, এর পেছনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বা ক্রোধ কাজ করে থাকতে পারে।
সনাতন চক্রবর্তী বলেন, দুই পরিবার পাশাপাশি বসবাস করলেও তাদের আর্থিক অবস্থায় বড় ধরনের পার্থক্য ছিল। একদিকে তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবার, অন্যদিকে দরিদ্র পরিবার। আদালতে দেওয়া জবানবন্দি ও অন্যান্য তথ্য থেকে জানা গেছে, যে জমির ওপর গণপতি চক্রবর্তীর বাড়ি নির্মিত হয়েছে, সেটি একসময় সিদ্ধার্থদের পরিবারের মালিকানাধীন ছিল। জমি-সংক্রান্ত বঞ্চনা থেকে ক্ষোভ, হতাশা বা আক্রোশ তৈরি হয়ে থাকতে পারে। তাই হত্যাকাণ্ডের পেছনে আরও গভীর কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, গণপতি চক্রবর্তীর ছয় শতক জমির ওপর নির্মিত বাড়িটির পাশেই সিদ্ধার্থ দাসদের বাড়ি। দুই বাড়ির মাঝখানে রয়েছে একটি প্রাচীর। সিদ্ধার্থদের অংশে টিনের দুটি ঘর ও একটি ছোট দোকান রয়েছে।
সিদ্ধার্থের বাবা বিনয় চন্দ্র দাস জানান, গণপতি চক্রবর্তীর বাড়ি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের দাদা চন্দ্র মোহন দাসের সম্পত্তি ছিল। মোট আট শতক জমির মধ্যে দুই শতকে তাদের বাড়ি এবং বাকি ছয় শতক গণপতি চক্রবর্তীর বাড়ির অংশ।
বিনয় চন্দ্রের ভাষ্য, তার বাবা দীনেশ চন্দ্র দাস চার ভাই ছিলেন। উত্তরাধিকার সূত্রে প্রত্যেকে দুই শতক করে জমি পান। তার তিন কাকা প্রায় ১৫ বছর আগে নিজেদের ছয় শতক জমি রবি ঠাকুরের কাছে বিক্রি করেন। তবে জমির দলিল গণপতি চক্রবর্তীর নামে করা হয়। রবি ঠাকুরের সঙ্গে গণপতি চক্রবর্তীর আর্থিক লেনদেন কীভাবে হয়েছে, তা তিনি জানেন না।
নিজের দুই শতক জমিতে স্ত্রী, দুই ছেলে ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন বিনয় দাস। তার ছোট ভাই বিজয় দাসের নিজস্ব বাড়ি না থাকায় তিনি পাশের একটি ভাড়া বাড়িতে থাকেন। ছয় মাস আগে সিদ্ধার্থের বড় ভাই পার্থ বিয়ে করলে বাড়িতে থাকার জায়গার সংকট তৈরি হয়। এরপর সিদ্ধার্থ তার কাকা বিজয় দাসের বাড়িতে থাকা শুরু করেন। সেখান থেকেই শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধার্থ ও তার বড় ভাই পার্থ দুজনই স্বর্ণের দোকানে কাজ করেন। বাবা বিনয় দাস মাছের ব্যবসার পাশাপাশি কীর্তন করেন। আর মা বাড়িতে মুদিখানার দোকান চালান।
বিনয় চন্দ্র দাস বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। অর্থের অভাবে তারা জমি কিনতে পারেননি। তার কাকারা জমি রবি ঠাকুরের কাছে বিক্রি করলেও শেষ পর্যন্ত সেটি গণপতি চক্রবর্তীর নামে দলিল করা হয়।
সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস বলেন, জমিটি তাদের বাপ-দাদার সম্পত্তি ছিল। গণপতি চক্রবর্তী বাড়ি নির্মাণের পর তিনি কখনো তাদের বাড়িতে যাননি এবং গণপতি পরিবারের সদস্যদের সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না। শুধু রাস্তায় দেখা হলে সৌজন্য বিনিময় হতো।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে আশপাশের প্রতিবেশীদের সামাজিক যোগাযোগও ছিল খুবই সীমিত। পাশাপাশি বাড়ি হলেও দুই পরিবারের মধ্যে মেলামেশা ছিল না বললেই চলে। পুরো এলাকায় দাস পরিবারের একাধিক বাড়ি থাকলেও চক্রবর্তী পরিবার ছিল ভিন্ন একটি পরিবার। আর্থিক বৈষম্যের পাশাপাশি এই সামাজিক দূরত্বও দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরির অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়দের কেউ কেউ।
পাশের বাড়ির বাসিন্দা বৃদ্ধা সনেকা দাস বলেন, গণপতি চক্রবর্তীদের বাড়িতে সাধারণত কেউ যেতেন না। তারাও খুব একটা কারও সঙ্গে মিশতেন না। আর্থিক অবস্থার পার্থক্যের কারণে সামাজিক দূরত্ব তৈরি হয়েছিল বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২২ আগস্ট গভীর রাতে মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ির ছাদ, চিলেকোঠা ও ঘর থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী আগামী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী আয়ুশের (১২) মরদেহ উদ্ধার করা হয়।
গণপতি চক্রবর্তী গত ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসর নেন। অবসরের পর তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিতেন।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল ও চীনের স্বায়ত্ত্বশাসিত তিব্বতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত মানুষ কাঁদা ও বন্যার পানির নিচে চাপা পড়েন। এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষ নিখোঁজ আছেন। যারমধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় আছেন। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালের ভোতকোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের তিব্বতে কৈলাশ মানস সরোবর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তাদের বিশ্বাস সেখানে তাদের দেবতা শিব বসবাস করে। এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের পবিত্রস্থানও সেখানে আছে।
বরফ ধসে আটকে যায় নদীর প্রবাহ, ভূমিকম্পের পর হঠাৎ নেমে আসে সব পানি
নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও জলবায়ু গবেষক রিজান ভক্ত জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে তারা জানতে পেরেছেন সেখানকার লেন্দে নামে একটি নদীতে বরফ ধসের ঘটনা ঘটে। এতে নদীর পানির প্রবাহ বন্ধ হয়ে যায়।
এর ফলে পানি আর স্বাভাবিকভাবে নিচে নেমে না এসে জমতে থাকে। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে যখন আকস্মিক বন্যার পানি নেপালে নেমে আসে; তখন তিব্বতে একটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। ধারণা করা হচ্ছে ওই ভূমিকম্পের কারণে বরফ নড়ে যায় এবং লেন্দে নদীর পানি একসঙ্গে ভোতকোশি নদী দিয়ে নিমে নেমে আসে।
কান্তিপুর টিভিকে এ জলবায়ু গবেষক আরও বলেছেন, চীনের বিজ্ঞানীরা তাদের প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের কাছে একটি বরফ ধসের তথ্য এসেছে। যেটি নেপাল প্রান্তে ঘটে এবং লেন্দে নদীকে আটকে দেয়। ওই সময় তিব্বতে একটি ভূমিকম্পও হয়।”
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে নেপালকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। বন্যাকবলিত মানুষের জরুরি আশ্রয়, খাদ্য ও ওষুধ, বিশুদ্ধ পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অর্থটি ব্যয় করা হবে।
এ ছাড়া নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যদের সমন্বয়ে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পরামর্শ দিতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টাকে নেপালে পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান আঘাত হানে। জেলার ওপর দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী ভোটেকোশিতে অস্বাভাবিক পানি বৃদ্ধির পর এ বন্যা দেখা দেয়।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর রাসুয়ার বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭৯ জন।
নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। নেপাল পুলিশের তথ্যমতে, তাদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন মার্কিন নাগরিক, ৩৩ জন ব্রিটিশ নাগরিক এবং শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজদের তালিকায় কয়েক ডজন পুলিশ সদস্য, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীও রয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে নেপাল সরকারকে সহযোগিতা করতে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
নিখোঁজ পর্যটকদের একটি অংশ ছিলেন তীর্থযাত্রী। তারা কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রার উদ্দেশ্যে ওই পথে যাচ্ছিলেন।
আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদদের প্রাথমিক ধারণা, তুষারধসের কারণেই ভোটেকোশি নদীতে এই ভয়াবহ হড়পা বান নেমে থাকতে পারে। প্রাথমিক পর্যবেক্ষণে ভূবিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, তুষারধসের ফলে পাথর ও বরফের স্তূপে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে যায়। এতে পানি জমতে থাকে এবং একপর্যায়ে পানির প্রবল চাপে সেই প্রাকৃতিক ‘অবরোধ’ ভেঙে গিয়ে সৃষ্টি হয় বিধ্বংসী আকস্মিক বন্যা।
নেপাল-তিব্বত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি নদী লেহন্দে। হিমালয় অঞ্চলের ভোটেকোশি নদীর প্রধান শাখানদীগুলোর একটি এটি।
প্রাথমিক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে, তুষারধসের কারণে লেহন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি, হিমবাহের বরফগলা পানিতে পূর্ণ কোনো হ্রদ ভেঙে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
বুধবার নেপালের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে একটি ভূমিকম্প হয়। এর পরপরই একটি তুষারধসের ঘটনা ঘটে। তিনি বলেন, সরকারের হাতে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা শুরু হয়। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ এখনও চলছে।
বন্যায় রাসুয়ার পাশাপাশি পার্শ্ববর্তী নুয়াকোট ও ধাদিং জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের মতে, লেহন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ পানি জমে যায়। পরে পানির চাপে পাথরের স্তর ভেঙে সেই পানি প্রবল স্রোতে ভোটেকোশি নদীতে নেমে আসে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, হড়পা বানটি চীন-অধিকৃত তিব্বতের দিক থেকে নেমে এসেছে। অধ্যাপক রিজন কায়স্থ বলেন, নেপালের দিক থেকে তুষারধস নেমে সীমান্তবর্তী এলাকায় লেহন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রায় একই সময়ে তিব্বতীয় এলাকাতেও একটি ভূমিকম্প হয়েছিল বলে জানান তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বতীয় ভূখণ্ডে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল রাসুয়া জেলার গোঁসাইকুণ্ডের প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়েও ভোটেকোশি নদীতে একই ধরনের হড়পা বান আঘাত হেনেছিল। সে সময় অনুসন্ধানে দেখা যায়, রাসুয়ায় নেপাল-তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ভেঙে যাওয়ার কারণে লেহন্দে নদীতে আকস্মিক জলস্রোত নেমেছিল।
তবে এই ধরনের দুর্যোগের পেছনে শুধু তাৎক্ষণিক প্রাকৃতিক ঘটনা নয়, দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনও বড় ভূমিকা রাখছে বলে মনে করেন গবেষকেরা। ২০১৯ সালের একটি গবেষণায় হিমালয়ের হিমবাহ গলে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
ভারত, চীন, নেপাল, ভুটান ও চীন-অধিকৃত তিব্বতের বিস্তীর্ণ অঞ্চলে ৪০ বছর ধরে উপগ্রহের মাধ্যমে পর্যবেক্ষণের ভিত্তিতে ওই গবেষণাটি করা হয় এবং তা ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। গবেষকেরা জানান, ১৯৭৫ থেকে ২০০০ সাল পর্যন্ত যে হারে হিমালয়ের হিমবাহের বরফ গলছিল, ২০০০ সালের পর সেই হার প্রায় দ্বিগুণ হয়েছে।
গবেষণাটির প্রধান গবেষক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জোশুয়া মরার জানান, গত চার দশকে হিমালয়ের হিমবাহগুলোর প্রায় এক-চতুর্থাংশ বরফ হারিয়েছে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি হিমালয়জুড়ে উন্নয়নের নামে বনভূমি ধ্বংস, অপরিকল্পিত নির্মাণ ও সুড়ঙ্গ খননের মতো কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধস মোকাবিলা আরও কঠিন হয়ে উঠতে পারে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর আগমনের স্মৃতিবিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন।
তিনি বলেন, মহানবী (সা.) মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর মহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম অনুসরণীয় দৃষ্টান্ত।
হাইকমিশনার আরও বলেন, মহানবী (সা.) একটি ন্যায় ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালের কল্যাণ লাভের জন্য তাঁর জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পাকিস্তানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আমার বাঙলা/ রাব্বি
বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত দুই শিশুর মধ্যে তূর্জ বল্লভের বয়স ছয় মাস। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপর শিশু হুমায়েরা চার মাস বয়সী। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে প্রায় ১৫ হাজার ৮১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৫২ জন।
এদিকে, চলতি বছরে বিভাগের ছয় জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের মধ্যে ১৯ জনই শিশু। বিপুলসংখ্যক শিশু আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি যাতে না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
গত ৮ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নদীবন্দর দুটির সীমানা নির্ধারণ করা হয়। এর ফলে দেশে অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে।
নদীবন্দর দুটি কার্যকর হলে সারিয়াকান্দি থেকে সরাসরি নৌপথে জামালপুরের মাদারগঞ্জের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। ফলে প্রায় ২০০ কিলোমিটারের পরিবর্তে যমুনা পেরিয়ে মাত্র ১৬ কিলোমিটারের নৌপথে দুই এলাকার মানুষের যোগাযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এতে শুধু মানুষের যাতায়াত নয়, কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনেও সময় ও ব্যয় কমতে পারে। পাশাপাশি যমুনার দুই পাড়ে নতুন ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সারিয়াকান্দির যমুনার তীরঘেঁষে গড়ে ওঠা ঘাটগুলোতে সকাল থেকেই ব্যস্ততা। কোথাও ছোট নৌকায় মানুষ পার হচ্ছে, কোথাও নদীর পাড়ে পড়ে আছে কৃষিপণ্য বোঝাই বস্তা। আবার কোথাও নৌযানে মালামাল ওঠানামার প্রস্তুতি চলছে।
নদীর ওপারেই জামালপুরের মাদারগঞ্জ। দুই পাড়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের যাতায়াত, আত্মীয়তা ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কিন্তু সহজ ও নিয়মিত যোগাযোগ ব্যবস্থার অভাবে ভৌগোলিক এই নৈকট্য বড় অর্থনৈতিক সম্ভাবনায় রূপ নিতে পারেনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সারিয়াকান্দি থেকে মাদারগঞ্জের সরাসরি দূরত্ব খুব বেশি নয়। কিন্তু সড়কপথে যেতে হলে সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যেতে হয়। ফলে নদীপথে কয়েক কিলোমিটারের দূরত্ব সড়কপথে প্রায় ২০০ কিলোমিটারে গিয়ে ঠেকে। এতে যাত্রীদের সময়ের পাশাপাশি পণ্য পরিবহনের খরচও বেড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মো. দুলাল মিঞা বলেন, নদীর দুই পাড়ে কৃষিপণ্য, নিত্যপণ্য ও অন্যান্য ব্যবসার বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু যোগাযোগের সীমাবদ্ধতার কারণে বড় পরিসরে বাণিজ্য গড়ে ওঠেনি। সারিয়াকান্দির উৎপাদিত পণ্য মাদারগঞ্জ ও জামালপুরের বাজারে সহজে পাঠানো গেলে নতুন বাজার তৈরি হবে। একইভাবে ওই অঞ্চলের পণ্যও কম সময়ে বগুড়ায় আনা সম্ভব হবে।
স্থানীয় কৃষক মো. জলিল মিয়া বলেন, বগুড়া থেকে মাদারগঞ্জ মানচিত্রে পাশাপাশি। কিন্তু মালামাল নিয়ে যেতে হলে অনেক পথ ঘুরতে হয়। এতে ভাড়া ও সময় দুটোই বাড়ে। নিয়মিত নৌযান চলাচল শুরু হলে দুই পাড়ের ব্যবসাই বাড়বে।
শুধু ব্যবসা-বাণিজ্য নয়, চিকিৎসা, শিক্ষা, হাটবাজার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের জন্যও নদীর দুই পাড়ের মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। স্থানীয়দের দাবি, নিরাপদ ও নিয়মিত নৌযোগাযোগ চালু হলে তাদের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই কমবে।
স্থানীয় বাসিন্দা মো. পাবেল হোসেন বলেন, নদীর ওপারেই মাদারগঞ্জ। অথচ জরুরি কোনো কাজে যেতে হলে অনেক ঘুরে যেতে হয়। নৌপথটি ঠিকভাবে চালু হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনা
সারিয়াকান্দি ও আশপাশের এলাকায় ধান, আলু, ভুট্টা, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। এসব পণ্যের বড় অংশ বর্তমানে সড়কপথে বিভিন্ন মোকাম ও জেলার বাজারে পাঠানো হয়।
স্থানীয়দের মতে, নদীবন্দরকে কেন্দ্র করে নৌপথে বড় পরিমাণ কৃষিপণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে কৃষকদের পরিবহন ব্যয় কমতে পারে। বিশেষ করে আলু, সবজি ও পেঁয়াজের মতো পচনশীল পণ্যের ক্ষেত্রে দ্রুত পরিবহন নিশ্চিত করা গেলে কৃষকের ক্ষতিও কমবে।
স্কুলশিক্ষক বিপ্লব মিয়া বলেন, নদীবন্দর কার্যকর হলে কৃষিপণ্য পরিবহনে বড় পরিবর্তন আসতে পারে। কাছের নদীবন্দরে কৃষক পণ্য নিয়ে এসে নৌযানে তুলে দিতে পারবেন। সেখান থেকে যমুনার ওপারের বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলক কম খরচে পণ্য পাঠানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, নদীবন্দরকে কেন্দ্র করে শুধু নৌযান চলাচল নয়, একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠার সুযোগ রয়েছে। জেটি, টার্মিনাল, গুদাম, পণ্য ওঠানামা, পরিবহন, প্যাকেজিং, কোল্ড স্টোরেজ, নৌযান মেরামতসহ বিভিন্ন সেবার চাহিদা তৈরি হতে পারে। এর সঙ্গে বাড়তে পারে হোটেল, খাবারের দোকান, ছোট ব্যবসা ও পরিবহনসেবা।
স্থানীয় কৃষক আবু তাহের বলেন, আমাদের সমস্যা শুধু উৎপাদন নয়, উৎপাদিত পণ্য কম খরচে দ্রুত বাজারে পৌঁছানোও বড় বিষয়। দূরের বাজারে পণ্য পাঠাতে পরিবহন খরচ বেশি হলে সেই ব্যয়ের চাপ শেষ পর্যন্ত কৃষকের ওপর পড়ে। নৌপথে একসঙ্গে বেশি পরিমাণ পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
আরেক কৃষক রুবেল মিয়া বলেন, মৌসুমে একই সময়ে অনেক কৃষক পণ্য বাজারে তোলেন। তখন স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে গেলে দাম কমে যায়। নদীপথে দ্রুত অন্য এলাকার বাজারে পণ্য পাঠানোর সুযোগ থাকলে কৃষক এক বাজারের ওপর নির্ভরশীল থাকবেন না।
সারিয়াকান্দির পাশাপাশি নতুন ধুনট নদীবন্দরও উত্তরাঞ্চলের নৌযোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ধুনট নদীবন্দরের সীমানা সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মধুরাপাড়া ঘাট এলাকা থেকে শুরু হয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত বিস্তৃত। বন্দরের আওতায় চন্দনবাইশা ও শাহরাবাড়িসহ বিদ্যমান ঘাট ও খালও রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ধুনটের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুরসহ যমুনার দুই পাড়ের বাজারগুলোর সরাসরি নৌযোগাযোগ জোরদার হলে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনে নতুন সুযোগ তৈরি হবে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার উৎপাদিত পণ্য নৌপথে তুলনামূলক কম খরচে দেশের বিভিন্ন বাজারে পাঠানোর সুযোগ তৈরি হতে পারে।
নদীবন্দর ঘোষণার খবরে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হলেও এখন তাদের বড় প্রত্যাশা অবকাঠামো নির্মাণ নিয়ে। তারা দ্রুত আধুনিক জেটি, যাত্রীছাউনি, পণ্য ওঠানামার স্থান, গুদাম এবং নিরাপদ নৌযান চলাচলের ব্যবস্থা চান।
নদীবন্দর ঘোষণার প্রজ্ঞাপনে সীমানা নির্ধারণের পাশাপাশি নৌপথ উন্নয়ন, জেটি নির্মাণ, প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন ও যাত্রীসেবা নিশ্চিত করার বিষয় উল্লেখ রয়েছে। দুই বন্দরের সংরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)।
তবে এখনো সারিয়াকান্দি ও ধুনট বন্দরে কতটি জেটি নির্মাণ করা হবে, কোন ঘাটকে অগ্রাধিকার দেওয়া হবে, সম্ভাব্য ব্যয় কত এবং নির্মাণকাজ কবে শুরু হবে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।
সংশ্লিষ্টরা বলছেন, নদীবন্দর ঘোষণার সুফল পেতে হলে শুধু কাগজে বন্দর ঘোষণা করলেই হবে না। সারা বছর নৌযান চলাচলের উপযোগী নাব্যতা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে ড্রেজিং করতে হবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের উপযোগী নৌযান চালুর বিষয়টিও নিশ্চিত করতে হবে।
বন্দর দুটির কার্যকারিতা নির্ভর করবে পণ্য ওঠানামার জন্য জেটি, গুদাম ও সংরক্ষণ সুবিধার পাশাপাশি আঞ্চলিক সড়ক যোগাযোগ কতটা উন্নত করা যায়, তার ওপর। বিশেষ করে সারিয়াকান্দি মাদারগঞ্জ রুটে নিয়মিত নৌযান চলাচল শুরু না হলে নদীবন্দর ঘোষণার অন্যতম বড় সম্ভাবনাই পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।
সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু বলেন, যমুনার কারণে সারিয়াকান্দি ও মাদারগঞ্জের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। দুই এলাকার মানুষ ব্যবসা-বাণিজ্য ও আত্মীয়তার কারণে নিয়মিত যাতায়াত করেন। নদীবন্দর কার্যকর হলে তাদের সময় ও খরচ দুটোই কমবে। আমরা দ্রুত আধুনিক ঘাট ও জেটি নির্মাণের দাবি জানাই।
স্থানীয় মিশুক বাবু সম্রাট নামে এক ব্যক্তি বলেন, সারিয়াকান্দি ও মাদারগঞ্জ ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে দুই এলাকার মানুষকে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়েছে। নদীবন্দরটি কার্যকর হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার সুযোগ তৈরি হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, নদীবন্দর দুটি শুধু স্থানীয় যোগাযোগের জন্য নয়, উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সঠিক অবকাঠামো গড়ে উঠলে যমুনার দুই পাড়ের বাজারের সঙ্গে বগুড়ার সরাসরি যোগাযোগ বাড়বে। এর ফলে কৃষি ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সব মিলিয়ে, যমুনার দুই তীরে সারিয়াকান্দি ও ধুনটে নতুন দুটি নদীবন্দর ঘোষণা উত্তরাঞ্চলের নৌযোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এখন এই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে প্রয়োজন আধুনিক অবকাঠামো, নাব্যতা নিশ্চিতকরণ, নিয়মিত নৌযান চলাচল এবং নদীবন্দরগুলোর সঙ্গে আঞ্চলিক সড়ক যোগাযোগের সমন্বিত উন্নয়ন। এসব নিশ্চিত করা গেলে যমুনার দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট কাটার পাশাপাশি কৃষি ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার হতে পারে।
সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
নতুন এ প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য দুই দেশের মধ্যে আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়ানো হবে।
এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। মক্কায় ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সংবাদমাধ্যমে এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়। জোটটিতে সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে।
মক্কা জোট গঠনের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তিতে গেল সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ চুক্তি দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জাতীয় সক্ষমতা জোরদার করতে ভূমিকা রাখবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাধীন ওই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালটির গায়নোকোলজি ওয়ার্ড ভবনের চতুর্থ তলায় অবস্থিত।
ইসলামাবাদ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নবজাতকদের রাখা কক্ষের একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৫ নবজাতক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তারা একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আগুনের তীব্রতার কারণে অন্য নবজাতকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইসলামাবাদ পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে দুটি কেবিনসহ মোট ২২টি শয্যা রয়েছে। এর মধ্যে ২০টি সাধারণ বেড ও দুটি কেবিন। তবে সাম্প্রতিক সময়ে প্রতিদিনই নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেশি শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসছে। ফলে শয্যা পূর্ণ হওয়ার পরও নতুন রোগী ভর্তি করায় ওয়ার্ডে তৈরি হচ্ছে তীব্র স্থান সংকট।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত সাত দিনে অর্থাৎ ১৯ থেকে ২৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত শিশু ওয়ার্ডে মোট ৩২০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৯ আগস্ট ৫৪, ২০ আগস্ট ৫৩, ২১ আগস্ট ৩৭, ২২ আগস্ট ৫৬, ২৩ আগস্ট ৪১, ২৪ আগস্ট ৩৭ এবং ২৫ আগস্ট ৪২ জন শিশু ভর্তি হয়।
বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০৫ জন। অর্থাৎ ২২টি নির্ধারিত শয্যার বিপরীতে একসঙ্গে চিকিৎসাধীন রয়েছে শতাধিক শিশু। ফলে ওয়ার্ডের স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সরেজমিনে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত সব শয্যাই রোগীতে পূর্ণ। শয্যা না থাকায় অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ বেডের পাশে, আবার কেউ ওয়ার্ডের ফাঁকা জায়গায় শিশুকে নিয়ে অবস্থান করছেন। অতিরিক্ত রোগী ও স্বজনের ভিড়ে ওয়ার্ডজুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।
শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের স্বজনদেরও দীর্ঘ সময় ওয়ার্ডে থাকতে হচ্ছে। সীমিত জায়গায় অতিরিক্ত রোগী ও স্বজনের উপস্থিতির কারণে চিকিৎসাসেবা পরিচালনাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসাধীন চার মাস বয়সী শিশু জাবের হোসেনের নানী ডলি খাতুন বলেন, তার নাতির নিউমোনিয়া হয়েছে। কয়েক দিন ধরে শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে ওষুধ ও ইনজেকশন দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক মাস বয়সী শিশু রায়হানের বাবা বলেন, তার ছেলের এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ্বর ছিল। প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলেও সুস্থ না হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার ছেলে মোটামুটি ভালো আছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি বলেন, অতিরিক্ত গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ঠান্ডাজনিতসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন ধরে এ কারণে শিশু ওয়ার্ডে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যা মাত্র ২২টি। অথচ প্রতিদিনই এর তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেক অতিরিক্ত রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদেরও অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। এর সঙ্গে জনবল সংকট থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
আরএমও আরও বলেন, রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, সে তুলনায় শিশু ওয়ার্ডে শয্যা ও জনবল বাড়ানো জরুরি। পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় জনবল থাকলে রোগীদের আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। বর্তমানে অতিরিক্ত রোগীর চাপে শিশুদের পাশাপাশি তাদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত কার্যসূচিতে প্রথম দিনের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হবে।
এরপর সংসদীয় বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে।
এদিন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবও উত্থাপন করা হবে। প্রস্তাবগুলোর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি কলেজ স্থাপন, চট্টগ্রামের পটিয়ায় আদালত ভবন দ্রুত নির্মাণ, নরসিংদীর একটি সড়ক ভৈরব রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণ এবং সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় রয়েছে।
এ ছাড়া প্রথম দিনের কার্যসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের বিষয় রাখা হয়েছে।
এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পাওয়ার পর বিলটি উত্থাপন করে পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
একই মন্ত্রী ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতিও চাইবেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে বিলটি আনা হচ্ছে। বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব থাকবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। গুম প্রতিরোধ, এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার দেওয়ার পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এই বিলের মূল উদ্দেশ্য।
অনুমতি পাওয়ার পর বিলটি সংসদে উত্থাপন করা হবে এবং পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
নব্বইয়ের দশকের শেষভাগে মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পান মালিনী। বম্বে ভাইকিংসের জনপ্রিয় গান ‘কিয়া সুরত হ্যায়’-এর মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে মিকা সিংয়ের ‘সাওয়ান মে লাগ গায়ি আগ’ গানেও দেখা যায় তাকে।
এরপর টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘ক্যাটস’-এ অভিনয় করেন মালিনী। নাফিসা জোসেফ ও কুলজিৎ রন্ধাওয়ার সঙ্গে তার অভিনয়ও দর্শকের নজর কাড়ে।
তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০০২ সালে। বিক্রম ভাট পরিচালিত হরর সিনেমা ‘রাজ’-এ বিপাশা বসু ও দিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমাটির ‘আপকে পেয়ার মে’ গানেও তার উপস্থিতি দর্শকের মনে দাগ কাটে। ‘রাজ’-এর বাণিজ্যিক সাফল্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, বলিউডে দীর্ঘ ক্যারিয়ার গড়বেন মালিনী।
কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। ‘রাজ’-এর সময় অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মালিনী। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। একই সময়ে অভিনয়জীবন থেকেও ধীরে ধীরে দূরে সরে যান তিনি।
২০০২ সালে ‘এনকাউন্টার’ নামে একটি সিনেমার শুটিং শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে প্রকল্পটি ছেড়ে দেন মালিনী। পরে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনের কাজ এবং ভিন্নধর্মী জীবনযাপনের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে।
বলিউড থেকে দূরে সরে গেলেও জীবন থেমে থাকেনি মালিনীর। বরং নিজের জন্য বেছে নেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। শুরু করেন ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগ। স্থানীয় খাবার, হস্তশিল্প, ছোট কর্মশালা ও শিশুদের গল্প বলার আয়োজনকে ঘিরে গড়ে ওঠে তার এই উদ্যোগ। বাড়িতে তৈরি রুটি, গ্রানোলা, জ্যাম, পিনাট বাটার ও দক্ষিণ ভারতীয় কফিসহ বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেছেন তিনি।
বর্তমানে মহারাষ্ট্রের সাহ্যাদ্রি পাহাড়ে, পুনে থেকে প্রায় দুই ঘণ্টা দূরে একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী। নিজের খামারে ফল ও সবজি চাষ করেন। সেই খামারের উৎপাদিত উপকরণ দিয়েই অতিথিদের জন্য খাবার তৈরি করেন তিনি।
মালিনীর কাছে কৃষিকাজ কেবল জীবিকা নয়, বরং জীবনযাপনের একটি দর্শন। প্রকৃতির প্রতি ভালোবাসার ছাপও রয়েছে তার পুরো ফার্মজুড়ে। জমিতে আগে থেকে থাকা অর্জুন, হরীতকী, কোকুম, পলাশ ও শিকাকাই গাছ সংরক্ষণ করেছেন তিনি। পাহাড়ের একটি বড় অংশও অক্ষত রেখেছেন, যাতে প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট না হয়।
সম্প্রতি ‘দ্য স্লো লোকাল ডায়েরিজ’ নামে একটি ভিডিও সিরিজ শুরু করেছেন মালিনী। দীর্ঘ ২৩ বছর পর সেই সিরিজের মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দেখা গেল তাকে। প্রথম ভিডিওতেই জানান, ‘রাজ’-এ অভিনয়ের ২৩ বছর পর তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছেন।
এতদিন কোথায় ছিলেন—এমন প্রশ্নের জবাবে মালিনীর সহজ উত্তর, ‘আমি বেঁচে আছি। আমি এখানেই আছি।’
বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস আছে কি না, এক ভক্তের এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। মালিনীর ভাষ্য, তিনি আসলে বলিউড ছেড়ে যাননি; শুধু নিজের জীবনের দিক পরিবর্তন করেছেন। ভবিষ্যতে চাইলে আবার অভিনয়ে ফিরতে পারেন, আবার বর্তমান জীবনও চালিয়ে যেতে পারেন।
আজকের মালিনী শর্মার পরিচয় তাই শুধু ‘রাজ’-এর অভিনেত্রী হিসেবে নয়। তিনি এখন একজন কৃষক, উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমী। একসময় যে জীবন ছিল ক্যামেরার ঝলকানি, শুটিং আর রেড কার্পেটকে ঘিরে, সেই জীবন এখন বদলে গেছে পাহাড়, খামার আর প্রকৃতির সান্নিধ্যে।
বলিউড তাকে দিয়েছিল পরিচিতি ও খ্যাতি। আর সাহ্যাদ্রির পাহাড়ে এসে যেন নিজের মতো করে বাঁচার স্বাধীনতা খুঁজে পেয়েছেন মালিনী। ২৩ বছর পর ক্যামেরার সামনে ফিরে তার বার্তা তাই স্পষ্ট—তিনি হারিয়ে যাননি, শুধু নিজের জীবনের পথটা বদলে নিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জুবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমার (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিনের চিকিৎসার বিষয়টি জানার পর মঙ্গলবার কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল হাসপাতালে যায়। সেখানে তারা শহীদ জুবায়েরের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং জেসমিনের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান ও রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, এই ম্যাচেও জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবে ফ্লোরিডার দলটি। মেসির পেশাদার ক্যারিয়ারে সর্বশেষ ২০১৩ সালে এমন টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ঘটনা ঘটেছিল, তখন তিনি ছিলেন বার্সেলোনার জার্সিতে।
সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি একটি গোল করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ধারাবাহিকভাবে পয়েন্ট হারানোয় কোচ গিয়ের্মো হোয়োসের ওপরও চাপ বাড়ছে। দলের বর্তমান পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘এখন যা কিছু ঘটছে, তার দায় আমার। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সবাইকে কষ্ট দিচ্ছে। উদ্বেগও তৈরি হয়েছে।’
তবে ইন্টার মায়ামির জন্য এমন সংকট নতুন নয়। গত মৌসুমেও টানা চার ম্যাচ জয়হীন ছিল দলটি। দুই হার ও দুই ড্রয়ের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেই সংকট কাটিয়ে ওঠে মায়ামি।
মেসির ক্যারিয়ারে দীর্ঘ জয়খরার উল্লেখযোগ্য একটি অধ্যায় এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনা টানা পাঁচ ম্যাচে জয় পায়নি। সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর পিএসজির বিপক্ষে দুই ম্যাচ এবং অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করে কাতালান ক্লাবটি। এরপর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরে পাঁচ ম্যাচের জয়হীন ধারা পূর্ণ হয়।
এবার সেই অস্বস্তিকর স্মৃতি আবারও সামনে দাঁড়িয়েছে মেসির। মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে ১৩ বছর পর আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হবে তার।
তাই মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, ইন্টার মায়ামির ঘুরে দাঁড়ানোরও বড় সুযোগ। একই সঙ্গে মেসির জন্য এটি হবে ১৩ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানোর লড়াই।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়নি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রংপুরের হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা মামলাসহ বেশ কয়েকটি অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও কার্যকর বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ।
জুলুসটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাসসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
জশনে জুলুসে অংশ নিতে ভোর থেকেই চট্টগ্রাম নগর, আশপাশের বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নগরে আসতে শুরু করেন। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে তারা মুরাদপুর ও ষোলশহর এলাকায় জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে লাখো মানুষের সমাগম হয়েছে বলে দাবি আয়োজকদের। শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা।
জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সাজানো হয়েছে। ষোলশহর, মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় নির্মাণ করা হয়েছে নানা আকৃতির তোরণ। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে আনজুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস আয়োজন একটি সুন্নত ও অত্যন্ত সওয়াবের কাজ। তার ভাষ্য, বিপুলসংখ্যক আশেকে রাসুল ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে প্রতিবছর এ শোভাযাত্রায় অংশ নেন।
জশনে জুলুসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিবছর চট্টগ্রামে পবিত্র ও তরিকতভিত্তিক পরিবেশে লাখ লাখ মানুষ এতে অংশ নেন। তার দাবি, বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষ দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন, এ আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো অনাকাঙ্ক্ষিত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)-এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম জশনে জুলুসের আয়োজন করা হয়। এরপর থেকে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ আয়োজন হয়ে আসছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জশনে জুলুসের মতো বড় সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
বুধবার (২৬ আগস্ট) ভোরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন—কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ল্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়, আকার ও ওজনভেদে প্রতি কেজি ইলিশ ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম কেজিপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
এ ছাড়া ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি প্রায় ১ হাজার ৭০০ টাকা। আর এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানান, বাজার ও আকারভেদে বড় ইলিশের দাম আরও বেশি হতে পারে।
চড়া দামের কারণে ইলিশ কিনতে এসে হতাশ হচ্ছেন অনেক ক্রেতা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ছোট ইলিশের দাম তুলনামূলক কম হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে বেশ বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে। আগে ইলিশের মৌসুমে নিয়মিত মাছ কিনলেও এবার দাম বেশি হওয়ায় শুধু দেখে চলে যেতে হচ্ছে। এত বেশি দামে এক বেলার মাছ কেনা সম্ভব নয়।
মাছ বিক্রেতা সবুজ বলেন, বাজারে ইলিশের সরবরাহ রয়েছে, তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে দাম কমানোর সুযোগ নেই। ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড় মাছের চাহিদা বেশি। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
রাজধানীর অন্যান্য বাজারেও প্রায় একই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা, এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
সব মিলিয়ে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের অনেকের কাছেই জাতীয় এই মাছ এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৫৮ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজন রয়েছেন।
অভিযান চলাকালে চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনিও উদ্ধার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২টি ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ৫০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও এর আশপাশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববারও দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
কানাডার বাজারে এসব ৭০০ মার্কিন পণ্যের সম্মিলিত মূল্য প্রায় ২ হাজার কোটি ডলার। এর আগে এসব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
কানাডার অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি কানাডার কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে অটোয়া এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে শ্যামপেন বলেন, যুক্তরাষ্ট্র কানাডাকে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং কানাডা ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি ডলার। দুই দেশের মধ্যে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। গত জুলাইয়ে কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এসব পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারমূল্যও প্রায় ২ হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, কানাডা ওয়াশিংটনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হলে বাড়তি শুল্ক প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তবে তিন দিন পর কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয় এবং কানাডার প্রতিনিধিরা দেশে ফিরে যান।
এর কয়েক ঘণ্টা পর, ২৩ আগস্ট মধ্যরাতে কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে তিন দিনের মাথায় একই পথে হাঁটল অটোয়া।
এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে এবং কানাডা সেই হামলার শিকার হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। এ সময় হুমায়ুন কবির ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুইয়াকে আদালতে পাঠানো হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
বুধবার (২৬ আগস্ট) ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টার অবস্থানকালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ভুটান—এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভুটান বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে আছে।
রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ভুটানের রাজা দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি তার ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে এর প্রশংসা করেন। তিনি বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক রূপান্তরমূলক উদ্যোগে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভুটানের উদ্দেশে রওনা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চুনতীস্থ শাহ্ মঞ্জিল সীরত ময়দানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই অধিবেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হামেদ হাসান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল, তাঁর পরিবার ও তৎকালীন সামাজিক অবস্থানসহ রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সীরাতের বিভিন্ন দিক তুলে ধরেন।
‘মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন কক্সবাজার তাফহিমুল কুরআন আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন। ‘নবী করীম (সা.)-এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যদ্বাণীসমূহ’ বিষয়ে আলোচনা করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী।
এ ছাড়া লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহের শামস, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রফিক উল্লাহ মিয়াজি এবং লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহাদত হোসাইন পৃথক পৃথক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তাদের আলোচনায় আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের মর্যাদা, রাসূলুল্লাহ (সা.)-এর ওপর ওহী নাজিলের সূচনা, তৎকালীন আরব সমাজের প্রতিক্রিয়া এবং সীরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ. এম. মাহাবুবুল হক,
আলহাজ্ব আব্দুশ শুকুর, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মমতাজ,মাওলনা ওলিউদ্দিন মোহাম্মদ,শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে পেশ কালাম পরিবেশন করেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মুস্তাক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ হাসান কামাল ফায়াজ ও মুহাম্মদ আব্দুল আহাদ। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন তাকরিম খান ছিদ্দিকী, তালহা বিন দাউদ আদিব ও আহসান উল্লাহ তামিন।
গত ১৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে জয়নগর কিন্ডারগার্টেনের কাছে একদল দুর্বৃত্ত শরিফুল ইসলামের পথরোধ করে। এ সময় তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
শরিফুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা শরিফুলের গলায় ৬ থেকে ৭টি শর্টগানের স্প্লিন্টার শনাক্ত করেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় যাওয়ার প্রস্তুতির মধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মঙ্গলবার ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন তিনি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান শরিফুল ইসলাম শরিফের এজাহার গ্রহণ করেন।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, হামলার ঘটনার পর থেকেই পুলিশ আইনগত কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী এজাহার প্রয়োজন ছিল। আজ সেটি পাওয়া গেছে। মামলা লিপিবদ্ধ করে পরবর্তী আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাশেদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল খালেক, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আমার বাঙলা/ রাব্বি
২৩ আগস্ট সকাল ১০টায় এ কমিউনিকেশন এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), ARAB-এর সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও ARAB-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনায় বড় ধরনের দুর্যোগের সময় উদ্ধার ও জরুরি কার্যক্রমে পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে এ অনুশীলনের আয়োজন করা হয়।
অনুশীলনের মূল লক্ষ্য ছিল, কোনো বড় দুর্যোগে ফায়ার সার্ভিসের প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লে ARAB-এর সদস্যরা কীভাবে বিকল্প বেতার যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন এবং উদ্ধার কার্যক্রম সচল রাখতে সহায়তা করবেন—তা বাস্তবে অনুশীলন করা।
দেশের আট বিভাগের মোট ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার অনুশীলন করা হয়। এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও ARAB-এর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হয়েছে।
অনুশীলনের দ্বিতীয় দিন ২৪ আগস্ট ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আজ ২৫ আগস্ট সকাল ১০টায় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় অনুশীলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী পর্বে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC), মিরপুর থেকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ARAB প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরে রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। পরে মিক্সন সেখের ছোট ছেলে এমরান সেখের হাত-পা বেঁধে মারধর করে তারা। এ সময় ঘরের লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতদের চিৎকার শুনে প্রতিবেশী রেহেনা বেগম (৩৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রেহেনা বেগম পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকার শেখবাড়ির পুত্রবধূ।
প্রত্যক্ষদর্শী এমরান সেখ বলেন, ‘ভোররাতে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটজনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা আমার হাত-পা বেঁধে মারধর করে এবং লকার ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। পাশের কক্ষে থাকা ভাবিকে দরজা খোলার জন্য বারবার চাপ দিলেও তিনি দরজা খোলেননি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়েছি।’
আহত রেহেনা বেগম বলেন, ডাকাতদের উপস্থিতির খবর পেয়ে তিনি বাড়ির দিকে এগিয়ে গেলে আটজনের দল তাকে ঘিরে মারধর করে। চিৎকার করতে নিষেধ করার পরও সন্তানদের কথা ভেবে তিনি চিৎকার করলে ডাকাতরা শাবল ও বাঁশ দিয়ে তাকে আঘাত করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
মিক্সন সেখের স্ত্রী সেলিনা জানান, ডাকাতরা ভবনের দুই পাশের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে সামনের কক্ষে ঢুকে তার দেবরের হাত-পা বেঁধে গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নেয়। এরপর তাদের শয়নকক্ষে প্রবেশের জন্য একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তার দাবি, ডাকাতদলে অন্তত আটজন সদস্য ছিল এবং পরিকল্পনা করেই তারা দীর্ঘ সময় ধরে বাড়িতে অবস্থান করে ডাকাতি করেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি মাসেই পার্শ্ববর্তী কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকায় একটি প্রভাবশালী পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১০ জনের একটি ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালংকার, দুটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সদর থানায় ডাকাতির মামলা করেছে।
রোহিঙ্গা কমিউনিটির নেতাদের ভাষ্য, তারা বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে চান না। মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিজ ভূমিতে ফেরার সুযোগ এবং জমি-বাড়ির অধিকার ফিরিয়ে দেওয়া হলে তারা নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। এর মধ্যে ২০২৪ সালের শুরু থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাখাইনে চলমান সংঘাতের কারণে নতুন করে দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের শেষদিকে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত শুরু হওয়ার পর রাখাইনের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। সীমান্তবর্তী এলাকায় সংঘাত অব্যাহত থাকায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াও আরও জটিল হয়ে পড়েছে।
রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (UCR)-এর নেতারা বলছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হলো নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ জন্য আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের সমন্বয়ে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
রোহিঙ্গা নেতাদের মতে, শুধু সীমান্তের ওপারে মানুষ পাঠিয়ে দিলেই প্রত্যাবাসন সম্পন্ন হবে না। প্রত্যাবাসনের আগে রাখাইনে চলমান সংঘাত বন্ধ, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত, নিজ ভূমিতে ফেরার সুযোগ, জমি-বাড়ির অধিকার এবং নাগরিকত্বসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দারাও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপরও সামাজিক ও অর্থনৈতিক চাপ বাড়ছে।
রোহিঙ্গা গণহত্যা ও স্মরণ দিবসের এবারের কর্মসূচিতেও একই দাবি জোরালোভাবে উঠে এসেছে—নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
আমার বাঙলা/ রাব্বি
শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা যাচ্ছে না। কোথাও উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও বন্ধ রয়েছে কারখানার কার্যক্রম। এতে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকি বাড়ছে।
বিশেষ করে তৈরি পোশাক খাতের কারখানাগুলোতে এর প্রভাব বেশি পড়ছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিল হওয়ার ঘটনাও ঘটছে। এতে একদিকে যেমন ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা, অন্যদিকে কর্মসংস্থান ও আয় হারানোর আশঙ্কায় পড়ছেন শ্রমিকরা।
নিয়মিত কাজ না থাকায় বেতনভুক্ত শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে। পাশাপাশি চুক্তিভিত্তিক ও কাজের পরিমাণ অনুযায়ী মজুরি পাওয়া শ্রমিকদের আয়ও কমে গেছে। আগে যেখানে নিয়মিত কাজ করে সংসারের খরচ চালানো সম্ভব হতো, এখন সেখানে অনিয়মিত কাজের কারণে মাসিক আয় অনেকটাই কমে গেছে।
আয় কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচ, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও অন্যান্য ব্যয় মেটাতে অনেক শ্রমিককে ঋণ করতে হচ্ছে। ফলে কাজের অনিশ্চয়তার সঙ্গে বাড়ছে ঋণের চাপও। শ্রমিকদের অনেকেই বলছেন, কারখানার উৎপাদন স্বাভাবিক না হলে তাঁদের এই সংকট থেকে বেরিয়ে আসা কঠিন।
অন্যদিকে শিল্প মালিকরাও বলছেন, উৎপাদন ব্যাহত হওয়ায় নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান করা না গেলে শিল্প খাতে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। উৎপাদন, ক্রয়াদেশ ও কর্মসংস্থান ধরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দীর্ঘমেয়াদে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা ।
পরিকল্পনাটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে এটি। তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি গোপন নথি এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার সঙ্গেও কথা বলেছে এপি। নথি ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে।
বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোটের সঙ্গে যোগাযোগ করে এপি। তিনি পরিকল্পনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরবর্তীতে দেশটিতে স্থায়ীভাবে থাকার চেষ্টা করেন। এমন আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তিনি জানান, প্রক্রিয়াটি এখনো চলমান থাকায় এই মুহূর্তে চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য বি-১ এবং পর্যটন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা কিংবা চিকিৎসার মতো উদ্দেশ্যে বি-২ ভিসা দেওয়া হয়। তবে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দুই ধরনের ভিসায় কতজন বিদেশি যুক্তরাষ্ট্রে গেছেন এবং তাদের মধ্যে কতজন আশ্রয়ের আবেদন করেছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কারও ভিসা বাতিল হলেই তাকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে—বিষয়টি এমন নয়। অধিকাংশ আবেদনকারীকে ভিন্ন একটি অভিবাসন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে তারা ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আগের মর্যাদা হারাবেন।
এদিকে বর্তমানে বি-১ ও বি-২ ভিসার জন্য আবেদনকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করার এবং সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা চাওয়া হচ্ছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে এই শর্তকে কার্যত বাধ্যতামূলক করে তুলেছে ট্রাম্প প্রশাসন।
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। গত দেড় বছরে বহু বিদেশির ভিসা বাতিল করা হয়েছে, ভিসা ফি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনাও স্থগিত করা হয়েছে।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের মানুষ ‘ভুয়া আশ্রয় আবেদন’-এ বিরক্ত। তার ভাষ্য, অভিবাসন আইনের ফাঁক হিসেবে আশ্রয়ের আবেদন ব্যবহারের সুযোগ থাকা উচিত নয়।
আমার বাঙলা/ রাব্বি
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাকে কঠিন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।
সিরিজে চরিত্রের প্রয়োজনে তাকে আবেদনময়ীভাবে উপস্থাপন করা হয়েছিল, যা অনংশা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলেন। কিন্তু এরপরই শুরু হয় নানা ধরনের বিড়ম্বনা। অনেক দর্শক তার অভিনীত চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনংশা বিশ্বাসকে এক করে দেখতে শুরু করেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে তার কাছে আসতে থাকে বিভিন্ন ধরনের অশালীন বার্তা ও কুপ্রস্তাব। এমনকি কেউ কেউ তাকে সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এক রাতের জন্য তার পারিশ্রমিক কত, সেটিও জানতে চেয়েছেন।
এ ধরনের মানসিকতার সমালোচনা করে অনংশা বলেন, কোনো নারী পর্দায় সাহসী বা আবেদনময়ী চরিত্রে অভিনয় করলেই বাস্তব জীবনেও তিনি একই রকম—এমন ধারণা সম্পূর্ণ ভুল। একজন অভিনয়শিল্পীর পর্দার চরিত্র ও ব্যক্তিজীবনকে আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।
এদিকে বড় পর্দায় আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর সিনেমা সংস্করণ ‘মির্জাপুর: দ্য মুভি’। জনপ্রিয় কোনো ওয়েব সিরিজকে সিনেমায় রূপ দেওয়ার ঘটনা খুব বেশি দেখা না গেলেও দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, সিনেমাটির গল্প প্রথম সিজনের পরবর্তী সময় থেকে এগিয়ে যাবে। এতে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগলসহ পরিচিত তারকারা নিজেদের পুরোনো চরিত্রে ফিরছেন। তবে বাবুল পণ্ডিত চরিত্রে বিক্রান্ত মেসির পরিবর্তে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে।
আমার বাঙলা/ রাব্বি
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার, বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি
মঙ্গলবার (২৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সকালে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আমার বাঙলা/ রাব্বি