                <![CDATA[গোল করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়াচ্ছেন; কিন্তু জয় যেন কিছুতেই ধরা দিচ্ছে না লিওনেল মেসির ইন্টার মায়ামির। দলের টানা ব্যর্থতায় আর্জেন্টাইন মহাতারকার ব্যক্তিগত সাফল্যও অনেকটা ম্লান হয়ে পড়ছে। সামনে এখন এমন এক ম্যাচ, যেখানে জয় না পেলে ১৩ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতা আবারও ফিরে আসতে পারে মেসির ক্যারিয়ারে।
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, এই ম্যাচেও জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবে ফ্লোরিডার দলটি। মেসির পেশাদার ক্যারিয়ারে সর্বশেষ ২০১৩ সালে এমন টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ঘটনা ঘটেছিল, তখন তিনি ছিলেন বার্সেলোনার জার্সিতে।
সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি একটি গোল করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ধারাবাহিকভাবে পয়েন্ট হারানোয় কোচ গিয়ের্মো হোয়োসের ওপরও চাপ বাড়ছে। দলের বর্তমান পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘এখন যা কিছু ঘটছে, তার দায় আমার। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সবাইকে কষ্ট দিচ্ছে। উদ্বেগও তৈরি হয়েছে।’
তবে ইন্টার মায়ামির জন্য এমন সংকট নতুন নয়। গত মৌসুমেও টানা চার ম্যাচ জয়হীন ছিল দলটি। দুই হার ও দুই ড্রয়ের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেই সংকট কাটিয়ে ওঠে মায়ামি।
মেসির ক্যারিয়ারে দীর্ঘ জয়খরার উল্লেখযোগ্য একটি অধ্যায় এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনা টানা পাঁচ ম্যাচে জয় পায়নি। সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর পিএসজির বিপক্ষে দুই ম্যাচ এবং অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করে কাতালান ক্লাবটি। এরপর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরে পাঁচ ম্যাচের জয়হীন ধারা পূর্ণ হয়।
এবার সেই অস্বস্তিকর স্মৃতি আবারও সামনে দাঁড়িয়েছে মেসির। মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে ১৩ বছর পর আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হবে তার।
তাই মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, ইন্টার মায়ামির ঘুরে দাঁড়ানোরও বড় সুযোগ। একই সঙ্গে মেসির জন্য এটি হবে ১৩ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানোর লড়াই।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[চলতি মাসেই মাঠে গড়াবে নারী এশিয়া কাপ। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবারের আসরে টাইগ্রেসদের মূল লক্ষ্য সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া।
আগামী বুধবার (২৬ আগস্ট) এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এর আগে সোমবার (২৪ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও দলের কর্মকর্তারা। ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এ সময় নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন টাইগ্রেস অধিনায়ক। পাশাপাশি এবারের এশিয়া কাপে ফাইনালে খেলার প্রত্যাশার কথাও জানান তিনি। কয়েকবার সেমিফাইনালে গিয়ে থেমে যাওয়া বাংলাদেশ এবার সেই বাধা পেরিয়ে আরও দূর যেতে চায়।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী এশিয়া কাপ। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে চেলসি। নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ‘দ্য ব্লুজ’।
ক্রাভেন কটেজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। দ্রুতই তার সুফলও পায় তারা। পেদ্রোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ২৩ মিনিটে জোশুয়া কিংয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরায় ফুলহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে রজার্স মরগ্যানের গোলে আবারও এগিয়ে যায় চেলসি। ২-১ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে কোল পালমারের গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে চেলসি। অবশ্য পাঁচ মিনিট পর গার্সিয়ার গোলে আবারও ম্যাচে ফেরার আশা জাগায় ফুলহ্যাম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। ফলে ঘরের মাঠে হার দিয়ে নতুন মৌসুম শুরু করতে হয় ফুলহ্যামকে।
আমার বাঙলা/ রাব্বি
                <![CDATA[ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের লম্বা চুল কেটে এবার বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও প্রকাশ করে নিজের নতুন লুক ভক্তদের সামনে তুলে ধরেন নরওয়ের এই তারকা।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন হালান্ড। কখনও পনিটেল, আবার কখনও লম্বা চুল খোলা রেখেই মাঠে দেখা গেছে তাকে। তবে ২৬ বছর বয়সী এই ফুটবলারের এবারের লুক আগের তুলনায় বেশ আলাদা।
নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর গ্রীষ্মের ছুটিতে বেশ স্বাচ্ছন্দ্যেই সময় কাটিয়েছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়টে ঘুরেছেন তিনি। পাশাপাশি সিসিলির আশপাশেও নৌভ্রমণ করতে দেখা গেছে এই ফুটবল তারকাকে।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালান ক্লাবটি।
ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার থ্রু বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে অভিষেক স্মরণীয় করে রাখেন জার্মান উইঙ্গার কারিম আদেইমি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। বদলি হিসেবে মাঠে নেমে দলের আক্রমণে গতি বাড়ান অ্যান্থনি গর্ডন। তার পাস থেকেই ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।
এর চার মিনিট পর গর্ডনের আরেকটি চমৎকার পাস কাজে লাগিয়ে বল জালে পাঠান ফের্মিন লোপেস। ম্যাচের ৭৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ করে নিজের দ্বিতীয় গোলও করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৯ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। ম্যাকাইয়ে দুই ইনিংস মিলিয়ে এর চেয়েও কম রান (৫১) খরচ করে নিয়েছেন ১০ উইকেট। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের দারুণ পারফরম্যান্সকে ছাপিয়ে দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই অস্ট্রেলিয়ান পেসার।
ডারউইনে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ছিল অস্ট্রেলিয়া শিবির। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট করে ইনিংস ও ৫১ রানের জয় তুলে নেয় তারা। এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টার্ক। প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ডারউইনে বাংলাদেশের ভালো খেলার বিষয়টি স্বীকার করেছেন স্টার্ক। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো একটা সপ্তাহ গেছে। আমরা জানতাম, ডারউইনে আমরা নিজেদের সেরা ফর্মে ছিলাম না। বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছিল। তাদের কৃতিত্ব কোনোভাবেই খাটো করে দেখা যাবে না।’
স্টার্ক আরও বলেন, ‘এই সপ্তাহে আমরা নিজেদের কাছ থেকে যা আশা করেছিলাম, ঠিক সেটাই পেয়েছি, বিশেষ করে বল হাতে। এমন একটি উইকেট পেয়েছি, যেখানে বল করতে আমাদের বেশ সহায়তা করেছে।’
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের। এ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে বল হাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বোলাররা। ছয় উইকেট নিয়ে অজিদের শতরানের লিডের কাছাকাছি রাখা শরিফুল বলছেন, আমরা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবো। বাংলাদেশসংবাদ
ম্যাকাইতে টসে জিতে আগে বল করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দেয়। জবাব দিতে নেমে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। আগুনঝরা বোলিং করে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার প্রথম ফাইফার।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জেতার মত জায়গায় যেতে পারবে কি না বাংলাদেশ এমন প্রশ্নে শরিফুল জানান, ‘ব্যাটিংয়ে আজকে আমাদের খারাপ দিনটা গেছে। তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক ভুগেছে। সুতরাং, দেখা যাক কি হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। এখনও তো খেলা শেষ হয়ে যায় নাই, প্রথম দিন গেছে।’
অজিদের ঘরের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়া নিয়ে এ তারকা পেসার জানান, ‘আলহামদুলিল্লাহ… প্রথম পাঁচ উইকেট সবারই ভালো অনুভূতি থাকে। এবং গতবার যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি। কারণ শেষের ওটাতে হেরে গেছি। আমি এখনো চিন্তা করতেছি না যে পাঁচ উইকেট পাইছি খুব খুশি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক খুশি হব।’
‘আমরা তো ওই অন্য পাশ থেকে বোলিং করতেছিলাম যেখানে একটু বাতাসটা আমাদের বিপরীতে ছিল। যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। বাঁহাতিরা একটু বেশি সুবিধা পাচ্ছে।’
ম্যাকাই টেস্টে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নেমে বিপর্যয় দেখেছে বাংলাদেশ। মিচেল স্টার্ক ঝড়ে ৬৪ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। তবে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠিয়ে বল হাতে পাল্টা জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার। তাতে প্রথম দিনে ৮ উইকেটে হারিয়েছে তারা। স্টার্ক-কামিন্সদের আগুনঝরা বোলিংয়ের জবাব দিলেও ব্যাটিং বিপর্যয়ের কারণে দিনটা অস্ট্রেলিয়ার দখলে।
আমার বাঙলা/ রাব্বি
                <![CDATA[ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামনে বেশ ভুগতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সেই ম্যাচে পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন হাসান মাহমুদ। তার সঙ্গে দারুণ ভূমিকা রেখেছিলেন এবাদত হোসেন। তবে শরিফুল ইসলামের চোটের কারণেই মূলত একাদশে সুযোগ পেয়েছিলেন এবাদত।
চোট কাটিয়ে দলে ফিরে এবার নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার তুলে নিলেন শরিফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ডও গড়েছেন বাঁহাতি এই পেসার।
ম্যাচের আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮ রানে ৩ উইকেট। আর এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে তার সেরা বোলিং ছিল ৫৬ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন তিনি।
মাত্র ৮.৫ ওভার বল করেই ফাইফার পূর্ণ করেন শরিফুল। এখন পর্যন্ত ৮.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম আট উইকেটের ছয়টিই গেছে এই বাঁহাতি পেসারের দখলে।
বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ড অবশ্য এখনও তাইজুল ইসলামের দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ৬.৫ ওভারেই ফাইফার পেয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। শরিফুলের লেগেছে আরও দুই ওভার।
টেস্ট ক্রিকেটে এটাই শরিফুলের প্রথম পাঁচ উইকেট। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইফার পাওয়া বাংলাদেশের দ্বিতীয় পেসার তিনি। আগের টেস্টে এই কীর্তি গড়েছিলেন হাসান মাহমুদ, তিনিও নিয়েছিলেন ছয় উইকেট।
এর আগে ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক একাই নেন ৬ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের পর দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে উইকেট শিকারে যোগ দেন শরিফুল। একই ওভারে তিনি বোল্ড করেন মার্নাস লাবুশেনকেও।
এরপর একে একে স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে সাজঘরে ফেরান শরিফুল। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধস নামিয়ে নিজের ক্যারিয়ারের স্মরণীয় এক বোলিং পারফরম্যান্স উপহার দেন এই বাঁহাতি পেসার।
আমার বাঙলা/ রাব্বি
                <![CDATA[বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, টুর্নামেন্টটি আরও গোছানোভাবে আয়োজনের জন্য সময় নেওয়া হচ্ছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন ঘরোয়া ক্রিকেটাররা।
গত ২০ আগস্ট বিপিএল নিয়ে সিদ্ধান্ত জানান তামিম। জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারই বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। এর মধ্যে চলতি বছর ডিপিএলেও পারিশ্রমিক কমেছে বলে জানিয়েছেন ক্রিকেটাররা।
ঘরোয়া ক্রিকেটের এক বাঁহাতি পেসার বলেন, বিপিএল না হলে ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা উচিত। পাশাপাশি ডিপিএলে চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিক নিশ্চিত করার দাবিও জানান তিনি।
ডিপিএল ও বিপিএলে নিয়মিত খেলা আরেক ক্রিকেটার বলেন, ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক দিন দিন কমছে। তার ওপর চুক্তির পুরো অর্থও অনেক সময় পাওয়া যায় না। তাই আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করার ব্যবস্থা করা প্রয়োজন।
গত দুই বিপিএল ঘিরে ফিক্সিং ও পারিশ্রমিক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ঘটনাও আলোচনায় আসে। এমন পরিস্থিতিতে বিপিএল কিছুটা সময় নিয়ে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এক নিয়মিত অলরাউন্ডার। তবে বিপিএলের পরিবর্তে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনও একই ধরনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিপিএল না হলেও ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এতে তারা খেলার পাশাপাশি আয়ের সুযোগও পাবেন।
মিঠুন মনে করেন, শুধু প্রতি বছর বিপিএল আয়োজন করলেই হবে না; টুর্নামেন্টটিকে একটি স্থায়ী ও কার্যকর কাঠামোর মধ্যে আনতে হবে। বিতর্কমুক্ত ও সুশৃঙ্খল বিপিএল আয়োজনের পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিপিএল না হলে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও স্বীকার করেন কোয়াব সভাপতি। তবে দীর্ঘমেয়াদে ভালো ও গোছানো একটি টুর্নামেন্ট পাওয়ার জন্য এক বছর বিরতি প্রয়োজন হলে ক্রিকেটাররা তাতে রাজি আছেন বলেও জানান তিনি।
তার মতে, আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতো দীর্ঘমেয়াদি ও মানসম্মত বিপিএল আয়োজন করা গেলে সেটি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য বেশি উপকারী হবে। তবে একই সঙ্গে ডিপিএলসহ ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের আয়ের বিষয়টি নিশ্চিত করার দায়িত্বও বিসিবিকে নিতে হবে।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পর শরিফুল ইসলামের জোড়া উইকেটে শুরুতেই চাপে পড়ে গেছে অস্ট্রেলিয়া।
ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে ম্যাট রেনশের ক্যাচ স্লিপে তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রেনশ ৮ রান করে ফেরেন। ২২ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অষ্টম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে হেডের ব্যাট থেকে আসে ২২ রান।
এর মাত্র চার বল পরই দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। মাত্র ৯ বলে ৪ রান করেন এই অজি ব্যাটার।
শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করার পর বল হাতেও দারুণ শুরু করেছেন এই বাঁহাতি পেসার। তার বোলিংয়ে ম্যাচে লড়াইয়ের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সেরা হওয়ার পর বল হাতেও প্রথম স্পেলেই জোড়া আঘাত করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছেন তিনি।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তবে ফেরার পর প্রথম ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এবার প্রয়াত বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবারের মতো গোল করলেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে গোলটি করেন তিনি।
গোলের উদযাপনেও ছিল আবেগের ছাপ। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন মেসি। তার ফুটবল ক্যারিয়ারে তাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলায় দাদি নিয়মিত তাকে মাঠে নিয়ে যেতেন। অন্যদিকে বাবা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের একজন এবং দীর্ঘদিন ছেলের ক্যারিয়ারে এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি।
বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ারে বাবার অবদানের কথা স্মরণ করেন তিনি। বাবার শারীরিক অবস্থার অবনতির সময় বিশ্বকাপে খেলতে গিয়ে যে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেটিও তুলে ধরেন তিনি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ইন্টার মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে আনন্দ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
বাবার মৃত্যুর পর আগের দুই ম্যাচে গোল পাননি মেসি। প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মিয়ামি। এরপর এমএলএসের ম্যাচে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে তারা। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেছিলেন মেসি।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে।
ফিলাডেলফিয়ার বিপক্ষে করা গোলটি চলতি মৌসুমে মেসির ১৩তম। গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে এখন মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন মেসি।
কৈশোরে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যাওয়ার পর থেকেই ছেলের ক্যারিয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন হোর্হে মেসি। দীর্ঘ সময় তিনি মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ছেলের ক্যারিয়ারে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ পরামর্শদাতা।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা প্যাট্রিক ভিয়েরা এবার দায়িত্ব নিলেন নিজের জন্মভূমি সেনেগালের। ফরাসি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয় করলেও ভিয়েরার জন্ম আফ্রিকার দেশ সেনেগালে। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমান সাবেক এই তারকা মিডফিল্ডার। দীর্ঘ সময় পর এবার কোচ হিসেবে সেনেগালের ফুটবলে ফিরলেন তিনি।
তিন দেশের যৌথ আয়োজনে গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর সেনেগাল জাতীয় দলের কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্সেনালের সাবেক এই তারকা ফুটবলারকে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভিয়েরাকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে তার সঙ্গে চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের পাশাপাশি ইউরোও জিতেছেন ভিয়েরা। অবসরের পর কোচিং ক্যারিয়ারেও ইউরোপের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার জন্মভূমির জাতীয় দলের দায়িত্ব নিয়ে নতুন অধ্যায়ের শুরু হলো তার কোচিং ক্যারিয়ারে।
সেনেগালের সামনে এখন ভিয়েরার নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দলকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের পথে এগিয়ে নেওয়াই হবে বিশ্বকাপজয়ী এই তারকা কোচের অন্যতম বড় লক্ষ্য।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তুরস্কের এক সংসদ সদস্য এ দাবি করলেও কার্লোস নিজে এখনো বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে তার ধর্মান্তরের খবরটি সত্য নাকি গুঞ্জন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ইসলাম গ্রহণের দাবিটি সামনে আসে তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্যের পর। ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহিন জানান, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। একই সঙ্গে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান তিনি।
আলি শাহিনের দাবি, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের মধ্যে সাক্ষাৎও হয়।
শাহিনের ভাষ্য অনুযায়ী, ওই সাক্ষাতের সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এ দাবির সমর্থনে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো প্রকাশ্য বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আলি শাহিনের বক্তব্যের পর বিষয়টি দ্রুত তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে গোলের প্রতিবেদনে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।
ফলে আপাতত বিষয়টি নিশ্চিত খবরের চেয়ে একটি দাবি বা গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। কার্লোস নিজে কোনো বক্তব্য দিলে তবেই তার ধর্মান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৯ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই সাফল্য। এমন জয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি তামিম ইকবালও।
এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন তামিম। ক্রিকইনফোকে তিনি বলেন, “এটা দারুণ একটি অর্জন। ছেলেরা যা করেছে, তা সত্যিই অসাধারণ। এটা শুধু একটি জয় নয়, বরং বিশ্বের কাছে একটি বার্তা। টেস্ট ক্রিকেটে আমরা যেভাবে খেলছি, পাকিস্তান সিরিজেও যেভাবে পারফর্ম করেছি, সেটি সত্যিই প্রশংসনীয়।”
বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে তামিম বলেন, “ফাস্ট বোলিং ইউনিটকে অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের কারণেই আমরা ম্যাচে জয়ের সুযোগ তৈরি করতে পারছি। এই সফরে ব্যাটাররাও দারুণ পারফর্ম করছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত।”
তিনি আরও বলেন, “এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফল পেয়েছে। বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের দায়িত্ব। তাই এই জয়ের কৃতিত্ব আমাদের নয়, বরং তাদেরই প্রাপ্য। হয়তো এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়।”
সিরিজ শুরুর আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে হওয়া কথোপকথনের কথাও তুলে ধরেছেন তামিম। তিনি বলেন, “আমার মনে আছে, অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। সে জানিয়েছিল, দলের সঙ্গে আলোচনা করে তারা বিশ্বাস করে যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। আমি তাকে বলেছিলাম, অবশ্যই, কেন নয়? কাজটা কঠিন হবে, বড় দলগুলোর বিপক্ষেই তো কঠিন চ্যালেঞ্জ থাকে।”
তামিম বলেন, “একটি দল যখন নিজেদের ওপর বিশ্বাস রাখে, তখন এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। সেই বিশ্বাসই তারা মাঠে বাস্তবায়ন করেছে। এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন!”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে পরের ম্যাচ নিয়ে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না তামিম। তিনি বলেন, “আমার আসলে কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত নয়, কৃতিত্বও নেওয়া উচিত নয়। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই মাঠে ব্যাট-বল করবে।”
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ করে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি যোগ দিচ্ছেন বার্সেলোনায়। চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে বার্সেলোনা পৌঁছেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সমঝোতা অনুযায়ী ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড। লা লিগা চ্যাম্পিয়নদের সাথে ৪ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন রদ্রি।
সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রির জন্য বার্সেলোনার দেওয়া ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান হয়েছিল। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বাজিমাত করে বার্সেলোনা।
বার্সেলোনায় পৌঁছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি জানান, ‘এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বার্সেলোনায় খেলা আমার একটি স্বপ্ন ছিল। জাতীয় দলের বহু সতীর্থ এখানে রয়েছে, দ্রুত তাদের সাথে যোগ দিয়ে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সব শিরোপা জিততে চাই।’
২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ২৯৮টি ম্যাচে মাঠে নামেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে মোট ১২টি প্রধান শিরোপা জিতেছেন তিনি। এ মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও তিনটি ইএফএল কাপের ট্রফি।
২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার ইনজুরি কাটিয়ে সাম্প্রতিক সময়ে ফর্মে ফেরেন এবং স্পেনকে বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রাখেন। সেই সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রদ্রি।
আমার বাঙলা/ রাব্বি
                <![CDATA[১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস। রোববার (১৬ আগস্ট) ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।
ম্যাচের ৩২ মিনিটে থাউভিনের গোলে এগিয়ে যায় লাঁস। তবে মাত্র সাত মিনিট পরই বিপাকে পড়ে তারা। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাঁস।
একজন কম নিয়ে পুরো দ্বিতীয়ার্ধে পিএসজির একের পর এক আক্রমণ সামলাতে হয় লাঁসকে। তবে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলে শেষ পর্যন্ত লিড ধরে রাখে তারা। ম্যাচের ৮৭ মিনিটে পিএসজির নুনো মেন্দেসও লাল কার্ড দেখলে দুই দলই ১০ জনের হয়ে যায়। এরপর আর কোনো গোল না হওয়ায় লাঁসের জয় নিশ্চিত হয়।
গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। নতুন মৌসুমের শুরুতেই সেই পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল দলটি।
অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু লাঁসের দৃঢ় প্রতিরোধের সামনে সেই লক্ষ্য পূরণ হয়নি। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।
লাঁসের নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই দলের প্রথম বড় কোনো শিরোপা। গত জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার। তাঁর অধীনেই নতুন মৌসুমের শুরুতে পিএসজিকে হারিয়ে স্মরণীয় এক শিরোপা ঘরে তুলল লাঁস।
আমার বাঙলা/ রাব্বি
                <![CDATA[নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন ও ১১ সেশনের ম্যাচজুড়ে স্বাগতিকদের ওপর আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। ৯ উইকেটের এই হারের পর প্রতিপক্ষের প্রশংসা করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন, সব বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে।
ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়কে সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেন কামিন্স। তিনি বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি ভালোই ছিল। কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো। এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’
দলের ব্যাটিং নিয়ে পর্যালোচনা করতে গিয়ে কামিন্স বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাবব।’
দ্রুত ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।’
বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই তাদের এগিয়ে রাখেন কামিন্স। তিনি বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’
এদিকে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করা ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিরও প্রশংসা করেন কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের বিপরীতে অস্ট্রেলিয়া পুরো ম্যাচে প্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে নিজেদের মাঠে ৯ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন দুর্দান্ত সাফল্য অর্জন করল টাইগাররা।
বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং অসাধারণ এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার ফলেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে।
তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরবর্তী টেস্টেও দলটি নিজেদের সেরাটা দিয়ে খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। টেস্ট ক্রিকেটে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় মাইলফলক।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’
রোনালদোর সংক্ষিপ্ত এই মন্তব্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি পছন্দ পাওয়া মন্তব্যের রেকর্ড গড়েছে। মাত্র তিন দিনের মধ্যে মন্তব্যটিতে ৫০ লাখের বেশি লাইক পড়ে। পরে সেই সংখ্যা প্রায় ৬৫ লাখে পৌঁছে যায়।
এর মাধ্যমে নিজেরই পুরোনো রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা। এর আগে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে একটি মন্তব্য করেছিলেন রোনালদো। ২০২৫ সালের শেষ দিকে সেই মন্তব্যের লাইক ৬০ লাখ ছাড়িয়েছিল। এবার মেসিকে সান্ত্বনা জানাতে গিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।
মেসির ফুটবল ক্যারিয়ারে তার বাবা হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ফুটবলে বেড়ে ওঠা এবং পরবর্তী সময়ে পেশাদার ক্যারিয়ারের নানা পর্যায়ে তিনি ছিলেন ছেলের অন্যতম প্রধান সহায়। বাবাকে হারানোর পর মেসির আবেগঘন বার্তায় ফুটে ওঠে গভীর শোক ও ভালোবাসা।
দুই কিংবদন্তির দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা থাকলেও ব্যক্তিগত শোকের সময়ে মেসির পাশে দাঁড়িয়ে রোনালদো দেখালেন মানবিকতার এক ভিন্ন দৃষ্টান্ত। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে তার কয়েকটি সহমর্মিতার শব্দও এখন ফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি]]>
                <![CDATA[ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ তৈরি করেছে বাংলাদেশ। মার্নাস লাবুশেনের পর স্টিভ স্মিথকেও সাজঘরে ফিরিয়ে দিয়েছে সফরকারীরা। দিনের খেলা শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট।
তৃতীয় দিনের শেষ সেশন শুরুতে ২ উইকেটে ৫১ রান নিয়ে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। লাবুশেন ২১ ও স্মিথ ৮ রানে অপরাজিত ছিলেন। চা বিরতির পর তাইজুল ইসলামের দুর্দান্ত বলে লাবুশেনকে বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন।
এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ১০৬ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। তবে মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে আউট হন স্মিথ। তার ৮৮ বলের ইনিংসে ছিল পাঁচটি চার। স্মিথের বিদায়ে ১২২ রানেই চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নেয়। এরপর স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ওয়েদারাল্ডকে বোল্ড করে উইকেটের সূচনা করেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসেও তার শিকার হওয়া এই ওপেনার এবার মাত্র ৩ বল মোকাবিলা করে কোনো রান না করেই ফেরেন। তার ব্যাটে লেগে বল স্টাম্পে আঘাত করলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর আরেক ওপেনার ট্রাভিস হেডও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ৩৫ বলে ১৭ রান করে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার। ফলে ৩৭ রানেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে অবশ্য একই ওভারে দুটি চার মেরেছিলেন হেড। তবে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারের কাছেই পরাস্ত হন তিনি। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।
এদিকে ১৪তম ওভারে স্টিভ স্মিথকে আউট ভেবে উদযাপনে মেতে উঠেছিল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ডের আবেদন আম্পায়ার গ্রহণ করলে রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে লাগেনি। স্নিকোমিটারে স্পাইক দেখা গেলেও সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে তৈরি হয়েছিল। ফলে মাত্র ৩ রানে জীবন পান স্মিথ।
তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। শেষ পর্যন্ত মিরাজের বলে ৪৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। ফলে দিনের শেষ দিকে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ।
আমার বাঙলা/ রাব্বি]]>