সোমবার (২৪ আগস্ট) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত কার্যসূচিতে প্রথম দিনের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হবে।
এরপর সংসদীয় বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে।
এদিন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবও উত্থাপন করা হবে। প্রস্তাবগুলোর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি কলেজ স্থাপন, চট্টগ্রামের পটিয়ায় আদালত ভবন দ্রুত নির্মাণ, নরসিংদীর একটি সড়ক ভৈরব রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণ এবং সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় রয়েছে।
এ ছাড়া প্রথম দিনের কার্যসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের বিষয় রাখা হয়েছে।
এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পাওয়ার পর বিলটি উত্থাপন করে পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
একই মন্ত্রী ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতিও চাইবেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে বিলটি আনা হচ্ছে। বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব থাকবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। গুম প্রতিরোধ, এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার দেওয়ার পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এই বিলের মূল উদ্দেশ্য।
অনুমতি পাওয়ার পর বিলটি সংসদে উত্থাপন করা হবে এবং পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জুবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমার (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিনের চিকিৎসার বিষয়টি জানার পর মঙ্গলবার কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল হাসপাতালে যায়। সেখানে তারা শহীদ জুবায়েরের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং জেসমিনের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান ও রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়নি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রংপুরের হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা মামলাসহ বেশ কয়েকটি অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও কার্যকর বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ।
জুলুসটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাসসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
জশনে জুলুসে অংশ নিতে ভোর থেকেই চট্টগ্রাম নগর, আশপাশের বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নগরে আসতে শুরু করেন। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে তারা মুরাদপুর ও ষোলশহর এলাকায় জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে লাখো মানুষের সমাগম হয়েছে বলে দাবি আয়োজকদের। শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা।
জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সাজানো হয়েছে। ষোলশহর, মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় নির্মাণ করা হয়েছে নানা আকৃতির তোরণ। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে আনজুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস আয়োজন একটি সুন্নত ও অত্যন্ত সওয়াবের কাজ। তার ভাষ্য, বিপুলসংখ্যক আশেকে রাসুল ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে প্রতিবছর এ শোভাযাত্রায় অংশ নেন।
জশনে জুলুসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিবছর চট্টগ্রামে পবিত্র ও তরিকতভিত্তিক পরিবেশে লাখ লাখ মানুষ এতে অংশ নেন। তার দাবি, বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষ দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন, এ আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো অনাকাঙ্ক্ষিত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)-এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম জশনে জুলুসের আয়োজন করা হয়। এরপর থেকে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ আয়োজন হয়ে আসছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জশনে জুলুসের মতো বড় সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৫৮ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজন রয়েছেন।
অভিযান চলাকালে চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনিও উদ্ধার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২টি ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ৫০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও এর আশপাশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববারও দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। এ সময় হুমায়ুন কবির ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুইয়াকে আদালতে পাঠানো হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
বুধবার (২৬ আগস্ট) ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টার অবস্থানকালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ভুটান—এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভুটান বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে আছে।
রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ভুটানের রাজা দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি তার ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে এর প্রশংসা করেন। তিনি বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক রূপান্তরমূলক উদ্যোগে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভুটানের উদ্দেশে রওনা হয়।
২৩ আগস্ট সকাল ১০টায় এ কমিউনিকেশন এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), ARAB-এর সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও ARAB-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনায় বড় ধরনের দুর্যোগের সময় উদ্ধার ও জরুরি কার্যক্রমে পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে এ অনুশীলনের আয়োজন করা হয়।
অনুশীলনের মূল লক্ষ্য ছিল, কোনো বড় দুর্যোগে ফায়ার সার্ভিসের প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লে ARAB-এর সদস্যরা কীভাবে বিকল্প বেতার যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন এবং উদ্ধার কার্যক্রম সচল রাখতে সহায়তা করবেন—তা বাস্তবে অনুশীলন করা।
দেশের আট বিভাগের মোট ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার অনুশীলন করা হয়। এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও ARAB-এর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হয়েছে।
অনুশীলনের দ্বিতীয় দিন ২৪ আগস্ট ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আজ ২৫ আগস্ট সকাল ১০টায় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় অনুশীলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী পর্বে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC), মিরপুর থেকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ARAB প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সকালে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আমার বাঙলা/ রাব্বি
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
এদিকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মীর শাহে আলম জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আগ্রহী ডেনমার্ক। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় দেশটি ১০০ কোটি টাকা অর্থ সহায়তা দেবে।
আমার বাঙলা/ রাব্বি
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন প্রভাব ও অর্জন নিয়েও আলোচনা হয়। ওই কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।
এর পরিপ্রেক্ষিতে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ছেলেদের পড়াশোনায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার অবশ্যই পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হতে হবে। কোনোভাবেই খাবারের মানের সঙ্গে আপস করা যাবে না বলেও তিনি গুরুত্বারোপ করেন।
মিড-ডে মিল বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় নিয়ে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। পদ্ধতি দুটির কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও পানি সরবরাহের মতো খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মার্কিন সহযোগিতা ও বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরেও প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ দেওয়ার মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত বলে জানান প্রতিমন্ত্রী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার আশঙ্কা তুলনামূলক বেশি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করছে ইসি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশনকে বিভিন্ন পর্যায়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অতীতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলেও এবার সংসদ নির্বাচন একটি মানসম্মত নির্বাচন হিসেবে সম্পন্ন হয়েছে।
সংসদ নির্বাচনে কিছু ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, সেসব ঘাটতি চিহ্নিত করে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে কমিশন কাজ করছে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি। এ বিষয়ে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এর ফলে জনগণের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্থানীয় নেতাকর্মীরাই।
সোমবার (২৪ আগস্ট) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৫, ওয়ারী বিভাগ থেকে ৫০, মতিঝিল বিভাগ থেকে ৩৬, তেজগাঁও বিভাগ থেকে ৬৭, মিরপুর বিভাগ থেকে ১২৭, গুলশান বিভাগ থেকে ৩১, উত্তরা বিভাগ থেকে ৫০ এবং গোয়েন্দা বিভাগ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ১৩১ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৭ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৭৫ জন।
আমার বাঙলা/ রাব্বি
রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজসংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।
আটকের পর তল্লাশি চালিয়ে সাইফুল ইসলামের প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অন্যদিকে রবিন মিয়ার প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগাজিনে থাকা ছয় রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন। তবে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের পক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আমার বাঙলা/ রাব্বি