মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার, বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি
রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত থাকা ত্রুটি-বিচ্যুতি দূর করাই তাদের মূল লক্ষ্য। দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম সাংগঠনিকভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ঐক্যবদ্ধ ও জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক অভিযোগ থাকবে না—এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মীদের নিয়েই সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করা হবে।
মেয়াদোত্তীর্ণ জেলা ও সহযোগী সংগঠনগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, পদ হারালেই কেউ সংগঠন থেকে বাদ পড়বেন না। বরং যোগ্যতা অনুযায়ী তাদের ওপরের পদে কিংবা মূল দলে আনার সুযোগ থাকবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে নতুন প্রাণের সঞ্চার হবে, যা সাংগঠনিক প্রক্রিয়ারই স্বাভাবিক অংশ। এই ধারা অব্যাহত রাখাই হবে তার প্রধান প্রচেষ্টা।
চলমান গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং এর সুফলও দৃশ্যমান হচ্ছে।
তিনি বলেন, সাম্প্রতিক কিছু সংকটের জন্য সরকার বা অন্য কোনো পক্ষ দায়ী নয়। এগুলো মূলত প্রাকৃতিক ও পরিস্থিতিগত কারণে তৈরি হয়েছে। বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এবং এলএনজি সরবরাহের টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাসের চাপ কমে যায়। এতে কয়েকদিন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতেও রান্নার কাজে সমস্যা দেখা দেয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত পরশু মহেশখালীর ভাসমান টার্মিনালের কারিগরি ত্রুটি পুরোপুরি মেরামত করা হয়েছে। এরই মধ্যে এলএনজিবাহী কার্গো এসে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমে যাওয়া গ্যাসের চাপ আবার বাড়তে শুরু করেছে। পাশাপাশি লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি মন্তব্য করেন, সরকার আন্তরিকভাবে জনকল্যাণে কাজ করলে সাফল্য আসে। তারেক রহমানের সরকার সেটিই আবারও প্রমাণ করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান সরকার গণভিত্তিক, জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকারী সরকার। সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে উঠে বর্তমান সরকার যেভাবে অবকাঠামো নির্মাণ করছে, অতীতে ফ্যাসিস্ট আমলে তার কোনো নজির ছিল না। সে সময় মেগা প্রকল্পের নামে ভয়াবহ দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, সেই জায়গা থেকে বের হয়ে বর্তমানে প্রকৃত উন্নয়ন হচ্ছে। একটি জনবান্ধব ও দায়বদ্ধ সরকার দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন অবকাঠামো গড়ে তুলতে পারে—তারেক রহমানের সরকার তা প্রমাণ করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমার বাঙলা/ রাব্বি
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ সিদ্ধান্তে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
হেফাজতে ইসলামের নেতারা বলেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত আলেম সমাজ ও দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শে বিশ্বাসী। এ কারণে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব তার হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত। অন্যথায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
হেফাজতে ইসলাম আরও সতর্ক করে বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার মতামত ও অবদানকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বহাল রাখা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিকে রোববার দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা সঠিক ও বৈধ হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত দিনে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বৈধ প্রার্থী হিসেবে থাকবেন।
তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। অলি আহমদের প্রার্থিতা প্রত্যাহারেরও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
আব্দুল বাতেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। ১১ দলীয় ঐক্য নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি।
এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রসঙ্গে আব্দুল বাতেন বলেন, এ অনুচ্ছেদে সংস্কার আনা হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা জামায়াতের পক্ষ থেকে এ হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দেন। পরে শনিবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে অতর্কিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে আমির হামজা, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের পরিকল্পিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও ইঙ্গিত দেয়।
বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কার কথা আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয়তা ও নীরব ভূমিকা দুঃখজনক বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, পুলিশ সময়মতো সতর্ক ও কার্যকর ভূমিকা নিলে হামলাকারীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেত না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও ইসমাইল জবিউল্লাহ দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অন্তর্ভুক্ত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে জাতীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং দল ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
এদিকে বিএনপির প্রকাশিত তথ্যেও রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহকে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার তথ্য পাওয়া যায়।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অতীতে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা প্রত্যক্ষ করেছেন। তার দাবি, সেই ব্যবস্থা ফিরিয়ে আনতেই নতুন ভিত্তি তৈরি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, দলীয়করণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণ এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে ‘জুলাই চেতনা থেকে সরে যাওয়ার প্রমাণ’ বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্যও সরকারের সমালোচনা করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই দলীয় বিবেচনায় নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে বলে তিনি দাবি করেন। জেলা পরিষদগুলোতেও নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগের সমালোচনা করেন তিনি।
শিক্ষকদের দাবি আদায়ে জামায়াতকে বিরোধীদল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবসরপ্রাপ্ত ও বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধানে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে শিক্ষকদের অপমান-অপদস্থের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। সিদ্ধান্ত বাতিলের দাবিতে কয়েক ধাপে আন্দোলন ও কর্মসূচি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্কুল, কলেজ ও মাদরাসায় এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বর্তমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক নুরনবী মানিক, অধ্যাপক মাওলানা শাহজাহান মাদানী, অধ্যাপক মঞ্জুরুল হক, ড. আব্দুস সবুর মাতব্বর, মো. মতিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম সরকার ও অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
সোমবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা জুলাই স্মৃতি জাদুঘর থেকে এসব ভাস্কর্য অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ইসলামের বিধান অনুযায়ী কোনো মানুষের ভাস্কর্য নির্মাণ বৈধ নয়। ব্যক্তি, রাজনৈতিক পরিচয় বা অবদান যত গুরুত্বপূর্ণই হোক, শরিয়তের বিধান উপেক্ষা করে এ ধরনের ভাস্কর্য নির্মাণের সুযোগ নেই।
তারা বলেন, যারা ইসলামের আকিদা, ঈমান ও মূল্যবোধ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের স্মৃতি সংরক্ষণের নামে ভাস্কর্য নির্মাণ গ্রহণযোগ্য নয়। অতীতে ভাস্কর্য ও মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেসব আলেম জীবন দিয়েছেন বা কারাবরণ করেছেন, তাদের অবয়বে ভাস্কর্য নির্মাণকে তারা ‘মর্মান্তিক বৈপরীত্য’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে হেফাজত নেতারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, বীর শহীদ ও আন্দোলনকারীদের ত্যাগ জাতি অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তবে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ কোনোভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়া উচিত নয়।
ইতিহাস সংরক্ষণে ভাস্কর্যের পরিবর্তে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম। এর মধ্যে প্রথমটি হলো, জুলাই আন্দোলনের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরতে জাদুঘরে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিল, নথি ও অন্যান্য ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা।
দ্বিতীয় প্রস্তাবে সংগঠনটি ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনসহ ইসলামের জন্য আলেম ও তৌহিদি জনতার বিভিন্ন ত্যাগের ইতিহাস এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের কোনো ভাস্কর্য ছিল না; অথচ তাদের আদর্শ ও জীবনাদর্শ আজও বিশ্বজুড়ে অনুসরণ করা হয়।
এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্যগুলো অপসারণের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আলেম সমাজ তাদের নীতি ও আকিদা রক্ষায় নীরব থাকবে না।
তিনি বলেন, ‘আপনারা নাকি জামায়াত আর জাতীয় পার্টিকে ভোট দেন। সে কারণেই বর্তমান সরকারের একজন বড় নেতা বলেছেন, উত্তরাঞ্চলকে সারা জীবন পিছিয়ে পড়েই থাকতে হবে।’
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, বোনারপাড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের দুই নেতাকে হত্যা করা হয়েছে। তারা ভালো মানুষ ছিলেন। তারা নারীলোভী ছিলেন না, খারাপ মানুষ ছিলেন না, সন্ত্রাসীও ছিলেন না। তারপরও তাদের জীবন দিতে হয়েছে। দেশে খুনের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ক্ষমতার লোভ ও দখলদারির কারণে মানুষ দেশ ছেড়ে যাচ্ছে, খুনের ঘটনাও বাড়ছে। এভাবে চলতে থাকলে আমাদের রাস্তায় নামতে হবে। তাই আপনারা প্রস্তুত হোন, যেভাবে ২০২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন।
তিনি বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। এ দেশে মা-বোনসহ সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
এর আগে ডা. শফিকুর রহমান নিহত জামায়াত-শিবির নেতার কবর জিয়ারত করেন এবং নিহতের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন।
গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তারেক রহমান। একই সঙ্গে তিনি তাদের উৎসাহিত করেন এবং দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তিও নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যেই শেষ করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এ বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি পরিবারকে একটি ঘরের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, কোনো কারণেই যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা শক্তভাবে ধরে রাখতে হবে।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের কথাও তুলে ধরেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তারেক রহমান। একই সঙ্গে তিনি তাদের উৎসাহিত করেন এবং দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তিও নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যেই শেষ করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এ বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি পরিবারকে একটি ঘরের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, কোনো কারণেই যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা শক্তভাবে ধরে রাখতে হবে।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের কথাও তুলে ধরেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে।
এর আগে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদও অংশ নেন।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জোটের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশে খুন করেননি, আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে দেওয়া এক বক্তব্যে জয় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সময়মতো কার্যকর ভূমিকা না নিলে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাঁর মতে, এর প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, প্রতিবেশী দেশগুলোর ওপরও পড়তে পারে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে। পাশাপাশি তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত কিছু উগ্রপন্থি সংগঠনের সদস্যরা প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে এবং অতীতে দণ্ডপ্রাপ্ত কয়েকজন জঙ্গিও মুক্তি পেয়েছেন।
সজীব ওয়াজেদ জয় আরও অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সহিংসতায় নিহতদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তিনি বলেন, নতুন আইনি ব্যবস্থার কারণে বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিককে বিচার শেষ হওয়ার আগেই দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তবে উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয়ের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার শাসনামলের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর জনগণ পরিবর্তনের পথে এগিয়েছে। তিনি দাবি করেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সেই শক্তির পতন হয়েছে। তবে নতুন করে কোনো ধরনের কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হলে তা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, “নতুন বাংলাদেশে আবার যদি কোনো জুলুম বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে তা শুরুতেই প্রতিহত করতে হবে।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অতীতের সন্ত্রাসনির্ভর রাজনীতির পথ থেকে ফিরে আসতে হবে। তাঁর ভাষ্য, রাজনৈতিক কর্মকাণ্ডে জুলুম ও সহিংসতার পরিবর্তে জনগণের আস্থা অর্জনের পথে এগোতে হবে।
শিক্ষাঙ্গনের রাজনীতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, অতীতে বিভিন্ন ছাত্র সংগঠন আদর্শ ও মেধাভিত্তিক রাজনীতির চর্চা করেছে। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে নতুন একটি ছাত্রশক্তির উত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “যে ছাত্রসমাজ নাহিদ, আক্তার, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, হাসনাত আবদুল্লাহ ও আসিফদের মতো নেতৃত্ব তৈরি করেছে, সেই নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসভিত্তিক রাজনীতি চলতে পারে না।”
কওমি অঙ্গনের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তাদের উদ্দেশ্য শুধু চাকরি বা কোনো বিশেষ সুবিধা অর্জন ছিল না; বরং অন্যায়ের প্রতিবাদ করাই ছিল তাদের লক্ষ্য।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যেতে হয়। সপ্তাহে অন্তত তিন দিন এলাকায় থাকলে যাতায়াত ও অন্যান্য ব্যয়ে সংসদ সদস্য হিসেবে পাওয়া ভাতা প্রায় শেষ হয়ে যায়। তাই সংসদ অধিবেশন না থাকলে আদালতে ওকালতি করেন। এমনকি সংসদের বৈঠক বিকেলে থাকলে সকালেও আদালতে মামলা পরিচালনা করেন।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার অবদানের কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং তাঁর রাজনৈতিক ও পেশাগত জীবনের অন্যতম প্রধান সহযোগী। তাঁর ভাষায়, “উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, সমস্ত কিছু মিলিয়েই আমরা।”
স্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রায় দুই দশক আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, তিনি নিজস্ব যোগ্যতায় রাজনীতি করেন। দল প্রয়োজন মনে করলে তাঁরও মানুষের জন্য কাজ করার সুযোগ ও দায়িত্ব পাওয়া উচিত।
নুর বলেন, ইসলামের ঠিকাদারি জামায়াতে ইসলামীর নেই, বরং তারাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে জামায়াত সরকারি দল ও জোটের নেতাদের নিয়ে বিভিন্ন ফটোকার্ড ও ভিডিও তৈরি করছে।
তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ হটানোর পর ছয় মাসও পূর্ণ না হতেই সরকারবিরোধী আন্দোলনের ডাক জনগণ পছন্দ করছে না। এই মুহূর্তে জিওপলিটিক্যাল সংকটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
এসময় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়েও কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী নুর। তিনি বলেন, এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে এবং তাদের নিজস্ব বুদ্ধি-শক্তিতে নয়, বরং একটি বিদেশি গ্রুপের ইন্ধনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে জিম্মি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে না দেওয়ার মতো বক্তব্য দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে বিরোধী দলের কিছু নেতার বক্তব্যেও একই ধরনের ভাষার ব্যবহার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিপক্ষে—এমন প্রচারণা সঠিক নয়। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপি যেখানে একমত নয়, সেসব বিষয় স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ।
রাজপথের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে আন্দোলনের ভাষা ও পদ্ধতি যেন কোনোভাবেই সংঘাতের পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংস্কার কমিটি নাকি সংস্কার পরিষদ—এ ধরনের বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভুল করলে তা তুলে ধরা এবং সমালোচনা করা বিরোধী দলের দায়িত্ব। তবে এসব কার্যক্রম সংসদীয় কাঠামোর মধ্যে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে চরমোনাই পীর সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি জানান, জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীর রাজপথে জনসমাগম ঘটানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
যৌথসভায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।
অভিযুক্তরা হলেন- এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
সংঘর্ষের সময় অভিযোগকারীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।