আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংককের আল মেরোজ হোটেলে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ (WYSII) প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে জিহাদের নেতৃত্বাধীন ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। এই আন্তর্জাতিক মিশনের যাত্রাকে সুগম করতে পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মোহা: সাহিদুজ্জামান টরিক।
সাহিদ গ্রুপের অর্থায়ন ও অনুপ্রেরণা
জিহাদের এই বিশ্বজয়ের স্বপ্ন পূরণে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সিআইপি সাহিদুজ্জামান টরিক এই অনুদান তুলে দেন।
এ সময় তিনি বলেন, “জিহাদের এই উদ্ভাবন চুয়াডাঙ্গাবাসীর জন্য গর্বের। আমি বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই—আপনারা এই প্রতিভার পাশে দাঁড়ান। আজ জিহাদ বিশ্বমঞ্চে সফল হলে চুয়াডাঙ্গাই বিশ্ব দরবারে সম্মানিত হবে।
এ সময় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জিহাদের মা নাসিমা খাতুন এবং স্বজন আব্দুল্লাহ আল মামুন রিংকু, শিবলী সাদিক শিমুল, সোহানুর রহমান সোহান, ওয়াসিম, সালাউদ্দিন রানা, আব্দুল আজিজ, সুমাইয়া আক্তার ইশিতা, আলী হাইদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিস্ময়কর উদ্ভাবন ‘হেক্সাগার্ড রোভার’
দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদ হাসান জিহাদের আবিষ্কৃত ‘হেক্সাগার্ড রোভার’ মূলত একটি বহুমুখী রোবট। ১৫ কেজি ওজনের এই রোবটটি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং কৃষি খাতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম। এতে রয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম, মেটাল ও গ্যাস ডিটেক্টর এবং ড্রোন প্রযুক্তি।
রোবটটি যেমন জ্বলন্ত ভবন থেকে মানুষ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিতে পারে, তেমনি মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করতেও সক্ষম। এছাড়া ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক প্রয়োগ এবং বন্যপ্রাণী উদ্ধারেও এটি পারদর্শী।
জিহাদ ইতিপূর্বে তার প্রজেক্ট ‘হেক্সাগার্ড রোভার’-এর মাধ্যমে ওয়ার্ল্ড ইয়ুথ (STEM) ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬ (রোবোটিক্স ও ড্রোন) বিভাগে স্বর্ণপদক জয়, সেরা উদ্ভাবনী ধারণা পুরস্কার অর্জন, ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ জাতীয় পর্বে রৌপ্যপদক জয় এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থানসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।
গত বছরের ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার সেগাই (SEGI) বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYAS) আয়োজিত ‘বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৫’-এর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে জিহাদের ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। পাঁচটি বিভাগের মধ্যে ‘আইটি অ্যান্ড রোবটিক্স’ বিভাগে অংশ নিয়ে জিহাদের ১৫ কেজি ওজনের ‘হেক্সাগার্ড রোভার’ সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপদক অর্জন করে।
মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ের পর জিহাদের এবারের লক্ষ্য থাইল্যান্ডে চলতি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা World Youth STEAM Invention Innovation (WYSII) 2026। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (MYSO)-এর আমন্ত্রণে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব।
মূলত বাংলাদেশ তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক সমিতি (বাইসিস) আয়োজিত বিশ্ব যুব বিজ্ঞান আবিষ্কার উদ্ভাবন ‘জাতীয় পর্ব’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক দলের অংশগ্রহণের মধ্য থেকে সারাদেশ থেকে মাত্র ১০টি দল আন্তর্জাতিক পর্ব (থাইল্যান্ড-২০২৬)-এর জন্য নির্বাচিত হয়। এর মধ্যে জিহাদের চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব একটি।
জিহাদ জানান, তার এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা নাসিমা খাতুন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রজেক্টকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বড় কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন তিনি।
থাইল্যান্ডের এই আসরে জিহাদের সঙ্গী হিসেবে থাকছেন ওয়াহিদ আব্দুল্লাহ, মো. সাইফ আল ফাহাদ এবং মো. শাহরিয়া ফাহিম। আগামী ২৭ জানুয়ারি চার সদস্যের প্রতিনিধি দলটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আল মেরোজ হোটেলে এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গার এই তরুণ বিজ্ঞানীর হাত ধরে বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকা গৌরবের সঙ্গে উড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।
জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নির্দেশে মাদ্রাসার শিক্ষার্থীসহ শীতার্ত অসহায় মানুষের মধ্যে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার রাতে ঘুরে ঘুরে মানবতার ফেরিওয়ালা হিসেবে ইনসাফ কায়েম করতে সদর উপজেলার নরসিংদী রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
আসমা জাহান সরকার বলেন, ছিন্নমূল শীতার্ত মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসা দরকার।
এ সময় সহযোগিতায় ছিলেন জেলা ত্রাণ, দুর্যোগ কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, নরসিংদী সদর উপজেলা মো. মনিরুল ইসলাম শোভন এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা আক্তার সুইটি।
শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেওয়ান আরিফুল ইসলামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোনালিসা মুন্নি এবং আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ত্রাণবিষয়ক সম্পাদক রিপন সরকার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দেওয়ান।
এ সময় শীতার্ত মানুষের হাতে কম্বল ও উন্নতমানের গরম কাপড় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উত্তরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তারা বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকে উত্তরা ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
সংগঠনটি আরও জানায়, উত্তরা ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। উপস্থিত সুবিধাভোগীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের অনুমোদন ও সচিব মো. তোফাজ্জেল হোসেনের স্বাক্ষরে প্রণীত এই গাইডলাইনে বলা হয়েছে, মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, সংস্থা ও আঞ্চলিক অফিসের কর্মীদের তামাক কোম্পানির বানিজ্যিক ও অন্যান্য স্বার্থ থেকে দূরে থেকে জনস্বাস্থ্য বিষয়ক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের এক বিবৃতিতে বলা হয়, “এই গাইডলাইন তামাক কোম্পানির প্রভাব প্রতিরোধে একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। জনস্বার্থে এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।”
গাইডলাইনে যোগাযোগে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইন বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। জোট মনে করে, এ ধরনের নীতিমালা দেশের তামাক নিয়ন্ত্রণে একটি বড় পদক্ষেপ।
তামাক বিরোধী জোটের সচিব সৈয়দা অনন্যা রহমান বলেন, “জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য মন্ত্রণালয়ের জন্য অনুসরণযোগ্য।”
এর আগে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরণের গাইডলাইন গ্রহণ করেছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হচ্ছে তৃতীয় মন্ত্রণালয়, যারা এ ধরনের নীতিনির্ধারণে যুক্ত হলো।
এরই ধারাবাহিকতায় গত দুদিনে রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে আইন অমান্য করার কারণে ৯৮ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবর ডিএমপির।
শনিবার (১৬ নভেম্বর) ডিএমপির নিজস্ব সংবাদ মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
পাশাপাশি এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২ হাজার সাতশ ৯টি মামলা করা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে অভিযানকালে ২৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ও শুক্রবার (১৫ নভেম্বর) এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।