নব্বইয়ের দশকের শেষভাগে মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পান মালিনী। বম্বে ভাইকিংসের জনপ্রিয় গান ‘কিয়া সুরত হ্যায়’-এর মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে মিকা সিংয়ের ‘সাওয়ান মে লাগ গায়ি আগ’ গানেও দেখা যায় তাকে।
এরপর টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘ক্যাটস’-এ অভিনয় করেন মালিনী। নাফিসা জোসেফ ও কুলজিৎ রন্ধাওয়ার সঙ্গে তার অভিনয়ও দর্শকের নজর কাড়ে।
তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০০২ সালে। বিক্রম ভাট পরিচালিত হরর সিনেমা ‘রাজ’-এ বিপাশা বসু ও দিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমাটির ‘আপকে পেয়ার মে’ গানেও তার উপস্থিতি দর্শকের মনে দাগ কাটে। ‘রাজ’-এর বাণিজ্যিক সাফল্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, বলিউডে দীর্ঘ ক্যারিয়ার গড়বেন মালিনী।
কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। ‘রাজ’-এর সময় অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মালিনী। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। একই সময়ে অভিনয়জীবন থেকেও ধীরে ধীরে দূরে সরে যান তিনি।
২০০২ সালে ‘এনকাউন্টার’ নামে একটি সিনেমার শুটিং শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে প্রকল্পটি ছেড়ে দেন মালিনী। পরে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনের কাজ এবং ভিন্নধর্মী জীবনযাপনের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে।
বলিউড থেকে দূরে সরে গেলেও জীবন থেমে থাকেনি মালিনীর। বরং নিজের জন্য বেছে নেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। শুরু করেন ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগ। স্থানীয় খাবার, হস্তশিল্প, ছোট কর্মশালা ও শিশুদের গল্প বলার আয়োজনকে ঘিরে গড়ে ওঠে তার এই উদ্যোগ। বাড়িতে তৈরি রুটি, গ্রানোলা, জ্যাম, পিনাট বাটার ও দক্ষিণ ভারতীয় কফিসহ বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেছেন তিনি।
বর্তমানে মহারাষ্ট্রের সাহ্যাদ্রি পাহাড়ে, পুনে থেকে প্রায় দুই ঘণ্টা দূরে একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী। নিজের খামারে ফল ও সবজি চাষ করেন। সেই খামারের উৎপাদিত উপকরণ দিয়েই অতিথিদের জন্য খাবার তৈরি করেন তিনি।
মালিনীর কাছে কৃষিকাজ কেবল জীবিকা নয়, বরং জীবনযাপনের একটি দর্শন। প্রকৃতির প্রতি ভালোবাসার ছাপও রয়েছে তার পুরো ফার্মজুড়ে। জমিতে আগে থেকে থাকা অর্জুন, হরীতকী, কোকুম, পলাশ ও শিকাকাই গাছ সংরক্ষণ করেছেন তিনি। পাহাড়ের একটি বড় অংশও অক্ষত রেখেছেন, যাতে প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট না হয়।
সম্প্রতি ‘দ্য স্লো লোকাল ডায়েরিজ’ নামে একটি ভিডিও সিরিজ শুরু করেছেন মালিনী। দীর্ঘ ২৩ বছর পর সেই সিরিজের মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দেখা গেল তাকে। প্রথম ভিডিওতেই জানান, ‘রাজ’-এ অভিনয়ের ২৩ বছর পর তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছেন।
এতদিন কোথায় ছিলেন—এমন প্রশ্নের জবাবে মালিনীর সহজ উত্তর, ‘আমি বেঁচে আছি। আমি এখানেই আছি।’
বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস আছে কি না, এক ভক্তের এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। মালিনীর ভাষ্য, তিনি আসলে বলিউড ছেড়ে যাননি; শুধু নিজের জীবনের দিক পরিবর্তন করেছেন। ভবিষ্যতে চাইলে আবার অভিনয়ে ফিরতে পারেন, আবার বর্তমান জীবনও চালিয়ে যেতে পারেন।
আজকের মালিনী শর্মার পরিচয় তাই শুধু ‘রাজ’-এর অভিনেত্রী হিসেবে নয়। তিনি এখন একজন কৃষক, উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমী। একসময় যে জীবন ছিল ক্যামেরার ঝলকানি, শুটিং আর রেড কার্পেটকে ঘিরে, সেই জীবন এখন বদলে গেছে পাহাড়, খামার আর প্রকৃতির সান্নিধ্যে।
বলিউড তাকে দিয়েছিল পরিচিতি ও খ্যাতি। আর সাহ্যাদ্রির পাহাড়ে এসে যেন নিজের মতো করে বাঁচার স্বাধীনতা খুঁজে পেয়েছেন মালিনী। ২৩ বছর পর ক্যামেরার সামনে ফিরে তার বার্তা তাই স্পষ্ট—তিনি হারিয়ে যাননি, শুধু নিজের জীবনের পথটা বদলে নিয়েছেন।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাকে কঠিন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।
সিরিজে চরিত্রের প্রয়োজনে তাকে আবেদনময়ীভাবে উপস্থাপন করা হয়েছিল, যা অনংশা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলেন। কিন্তু এরপরই শুরু হয় নানা ধরনের বিড়ম্বনা। অনেক দর্শক তার অভিনীত চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনংশা বিশ্বাসকে এক করে দেখতে শুরু করেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে তার কাছে আসতে থাকে বিভিন্ন ধরনের অশালীন বার্তা ও কুপ্রস্তাব। এমনকি কেউ কেউ তাকে সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এক রাতের জন্য তার পারিশ্রমিক কত, সেটিও জানতে চেয়েছেন।
এ ধরনের মানসিকতার সমালোচনা করে অনংশা বলেন, কোনো নারী পর্দায় সাহসী বা আবেদনময়ী চরিত্রে অভিনয় করলেই বাস্তব জীবনেও তিনি একই রকম—এমন ধারণা সম্পূর্ণ ভুল। একজন অভিনয়শিল্পীর পর্দার চরিত্র ও ব্যক্তিজীবনকে আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।
এদিকে বড় পর্দায় আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর সিনেমা সংস্করণ ‘মির্জাপুর: দ্য মুভি’। জনপ্রিয় কোনো ওয়েব সিরিজকে সিনেমায় রূপ দেওয়ার ঘটনা খুব বেশি দেখা না গেলেও দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, সিনেমাটির গল্প প্রথম সিজনের পরবর্তী সময় থেকে এগিয়ে যাবে। এতে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগলসহ পরিচিত তারকারা নিজেদের পুরোনো চরিত্রে ফিরছেন। তবে বাবুল পণ্ডিত চরিত্রে বিক্রান্ত মেসির পরিবর্তে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে।
আমার বাঙলা/ রাব্বি
সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রভার তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এমনকি পরিবারের আপত্তি উপেক্ষা করে আগস্টের শুরুতে ব্যাংককে তাদের বিয়ে হয়েছে বলেও দাবি করা হয়। তবে অভিনেত্রী নিজেই এ খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন।
গত কয়েক মাসে প্রভার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট থেকেই মূলত নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত। গত এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে বাগদানের ইঙ্গিত দেন তিনি। এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন এবং এক পুরুষের হাতের ছবি পোস্ট করেন। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন অভিনেত্রী।
জুলাইয়ের শেষ দিকেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে একটি রহস্যময় পোস্ট দেন প্রভা। এসব পোস্টের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
চলতি বছরের শুরুতে এক লাইভে প্রভা বিয়েকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন। পরে জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের প্রলোভনে না পড়ার পরামর্শ দেন তিনি। এর আগে এক জনপ্রিয় কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।
প্রভার ব্যক্তিগত জীবনে এর আগে দুটি বিয়ে ও বিচ্ছেদ হয়েছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ের পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে মাহমুদ শান্তর সঙ্গেও বিয়ে হলেও সেই সম্পর্কও টেকেনি।
অতীতের দুই বিয়ে, সাম্প্রতিক রহস্যময় পোস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরেই নতুন করে তৃতীয় বিয়ের গুঞ্জন ছড়ায়। তবে প্রভা নিজেই বিষয়টি সরাসরি অস্বীকার করায় আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটেছে।
গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। ছবিতে হলুদ রঙের ফুলেল নকশার স্টাইলিশ স্লিভলেস পোশাকে দেখা যায় তাকে। খোলা চুলে রোদ পোহানোর সেই মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।
ছবিগুলোর ক্যাপশনে স্পর্শিয়া লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’—অর্থাৎ, ‘সে এবং সূর্য’। ক্যাপশনেও ফুটে উঠেছে রোদে নিজের সঙ্গে কাটানো সেই মুহূর্তের আবহ।
ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই স্পর্শিয়ার সৌন্দর্য ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তার নতুন লুক নিয়ে নিজেদের মতামতও জানিয়েছেন।
তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। পুরো মাসজুড়েই হাওর এলাকায় শুটিং চলবে বলে জানা গেছে।
‘জলপবন’ নির্মিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জীবনযাপন ও তাদের দীর্ঘ প্রতীক্ষার গল্পকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান। চরিত্রটি তার কাছে ভালো লাগার কারণেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
গণমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবন ও তাদের নানা অভিজ্ঞতার গল্প উঠে আসবে ‘জলপবন’-এ। নিজের চরিত্রটিও তার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি অন্যান্য শিল্পীদের অভিনয় নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন রুনা খান।
অন্যদিকে শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’। এছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির তালিকায় রয়েছে।
‘শিকারি’র গল্প গড়ে উঠেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, অপরাধজগত এবং একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশনধর্মী ও নাটকীয় বেশ কিছু দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র নিয়ে মৌ খান বলেন, “শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পের টুইস্টগুলো দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখবে। এই কাজটিতে আমাকে একেবারেই ভিন্ন লুক ও ভিন্ন আবহে দেখতে পাবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘শিকারি’র শুটিং ও কারিগরি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌ খান। এরপর নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার কাজও চলছে। এতে মৌ খানের সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবুও প্রেম দামি’। এছাড়া আগামী ৯ অক্টোবর তার অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মাত্র কয়েকটি শব্দের এই বার্তা প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল ও জল্পনা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ায়, শাবনূরের পোস্টটির সঙ্গে সেই প্রসঙ্গের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যদিও পোস্টটি সালমান শাহর মৃত্যু মামলা বা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে শাবনূর নিজে কোনো ব্যাখ্যা দেননি।
সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠলেও সেসব বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের কাছে ডনের আগের একটি জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ওই জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, পরে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি ডন নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।
তবে এসব অভিযোগ ও জবানবন্দিতে থাকা তথ্য এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ। মামলাটি নিয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। তার ভক্তসহ বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানানো হয়ে আসছে। এমন পরিস্থিতিতে শাবনূরের সংক্ষিপ্ত পোস্টটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখতেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। পরবর্তী সময়ে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ তাদের অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করে।
সালমান শাহর মৃত্যু মামলা নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, ঠিক সেই সময় শাবনূরের রহস্যময় পাঁচ শব্দের পোস্ট ঘিরে কৌতূহলও বাড়ছে। তবে পোস্টটির আসল উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি শাবনূর।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়। তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।’
ট্রলকারীদের উদ্দেশে কড়া ভাষায় নিলয় আরও বলেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’
সামাজিক বিভিন্ন ইস্যুতে এর আগেও নিজের অবস্থান জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যায়, অসঙ্গতি কিংবা বিতর্কিত কোনো বিষয় সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানালেন তিনি।
গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা গেছে। তবে একই সময়ে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ হিসেবে পিংক বাসকে স্বাগত জানিয়েছেন অনেকে।
আমার বাঙলা/ রাব্বি
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়। তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।’
ট্রলকারীদের উদ্দেশে কড়া ভাষায় নিলয় আরও বলেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’
সামাজিক বিভিন্ন ইস্যুতে এর আগেও নিজের অবস্থান জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যায়, অসঙ্গতি কিংবা বিতর্কিত কোনো বিষয় সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানালেন তিনি।
গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা গেছে। তবে একই সময়ে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ হিসেবে পিংক বাসকে স্বাগত জানিয়েছেন অনেকে।
আমার বাঙলা/ রাব্বি
গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও সম্ভাব্য সিদ্ধান্তের খবর এলেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই ‘কবে’ প্রশ্নকেই ঘিরে পুরোনো এই গানটি নতুন করে ভাইরাল হচ্ছে।
রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’
ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশ পায়।’
এভাবেই পে-স্কেল নিয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিল খুঁজে পাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। বিশেষ করে ‘কেউ জানে না’ অংশটি নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের মজার পোস্ট ও ভিডিও।
ইউটিউবে গানটির ভিডিও এখন পর্যন্ত ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। সিনেমার আলোচিত এই গানের ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।
সম্প্রতি ফারাহ খানের ভ্লগে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রিয়া। তিনি জানান, কাজ হারানোর পর ভাই শৌভিককে সঙ্গে নিয়ে পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’ শুরু করেন।
রিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে। সেই কারণে এখনো অনেক কিছু নিয়ে ভয় কাজ করে। তিনি জানান, শৌভিক ক্যাট পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর ২০২০ সালে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের জীবন পুরোপুরি বদলে দেয়। একই সঙ্গে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছিল।
তিনি আরও জানান, শৌভিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম) পড়ার সুযোগ পেয়েছিলেন এবং ভর্তির ফিও জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী পরিস্থিতির কারণে তার পড়াশোনা আর এগোয়নি। এতে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় নষ্ট হয়ে যায়।
জেল থেকে মুক্তির পর তাদের দুজনের হাতেই কোনো কাজ ছিল না বলেও জানান রিয়া। তার ভাষায়, তারা বাড়িতেই থাকতেন। সমাজের একটি বড় অংশ তাদের বয়কট করেছিল এবং কোনো সিনেমার প্রস্তাবও আসছিল না। শৌভিকের ক্ষেত্রেও চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানও তাকে নিয়োগ দিতে আগ্রহী ছিল না বলে জানান তিনি।
সুশান্তের মৃত্যুর পর কী ঘটেছিল
২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। তার সাবেক প্রেমিকা রিয়া ও ভাই শৌভিক মৃত্যুর কয়েক দিন আগ পর্যন্ত সুশান্তের সঙ্গে একই বাসায় ছিলেন। কোভিড-১৯ মহামারির লকডাউন পর্ব শেষ হওয়ার পর তারা সেখান থেকে চলে যান।
সুশান্তের মৃত্যুর পর রিয়া ও শৌভিককে গ্রেফতার করা হয়। শুরুতে তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনাসহ বিভিন্ন অভিযোগ ওঠে। পরে মাদক ব্যবহার, অর্থ লেনদেনসহ আরও কয়েকটি বিষয় তদন্তের আওতায় আসে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া এগোয়। তবে তদন্তের সময় দুজনকেই কারাগারে থাকতে হয়েছিল।
শোবিজে ফিরেছেন রিয়া
পরবর্তীতে আবারও বিনোদন জগতে কাজ শুরু করেন রিয়া। তিনি এমটিভি রোডিজে বিচারকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিজের পডকাস্ট ও ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন। তার ফ্যাশন ব্যবসায় ভাই শৌভিকও অংশীদার হিসেবে রয়েছেন।
বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা যাচ্ছে রিয়াকে। অনুষ্ঠানটির নতুন পর্ব প্রতি বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি
কম বয়সী সহশিল্পীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে সোমি আলী বলেন, কম বয়সী কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দর দোষ দেখছেন না তিনি। ‘চিচি’ নামে পরিচিত গোবিন্দ ও তার স্ত্রী সুনীতার প্রতি শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি। তার মতে, কোনো অভিনেতা কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন কি না, সেটিকে শুধু বয়সের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। কারণ প্রতিভার কোনো বয়সসীমা নেই।
এর আগে বিমানবন্দরে অভিনেত্রী কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই গোবিন্দকে ইঙ্গিত করে সুনীতা আহুজা পরোক্ষভাবে মন্তব্য করেন। তিনি বলেন, গোবিন্দর মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, তাই ভালো পোশাক পরা উচিত।
সুনীতার এমন মন্তব্যের পর বলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত দিতে থাকেন নেটিজেনরা। এর মধ্যেই গোবিন্দর পাশে দাঁড়ান সোমি আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরোনো কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।
পোস্টে সোমি আলী লেখেন, তিনি ইচ্ছা করেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। কারণ অন্য কেউ হয়তো এ বিষয়ে মুখ খুলবেন না। ব্যক্তিগত ও পেশাগত—দুইভাবেই গোবিন্দকে চেনেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, গোবিন্দ হিন্দি চলচ্চিত্রজগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় পরিচিত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বিনয়ী।
‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ ও ‘যকের ধন’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কোয়েল ও পরমব্রতের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এর আগে পরমব্রতের পরিচালিত সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন কোয়েল।
সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অন্যদিকে পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। এবার এই দুই তারকার সম্ভাব্য নতুন জুটি নিয়ে টলিউডে শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হইচই স্টুডিওজের নতুন সিনেমাটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে সিনেমাটি বা কোয়েল-পরমব্রতের অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্টরা।
সিনেমাটিতে কোয়েল ও পরমব্রতের পাশাপাশি কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীদের দেখা যেতে পারে বলেও জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন ১৫ জুলাই সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন অনন্যা। রোববার সকালে সেই পোস্টটি শেয়ার করে অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকেই একটি শোকবার্তা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
বিবৃতিতে অনন্যার পরিবার জানায়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা অভিনেত্রীর মৃত্যুর খবর জানাচ্ছেন। গত প্রায় এক বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে গেছেন তিনি। পরিবার আরও জানায়, অনন্যা সবসময় প্রাণবন্ত ছিলেন এবং জীবনকে নিজের মতো করে উপভোগ করতেন। তার অকালমৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা রাজ। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।
অল্প বয়সেই সম্ভাবনাময় এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় ভারতের বিনোদন অঙ্গন ও তার ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
প্রেম, বিরহ থেকে শুরু করে আধ্যাত্মিক অনুভূতি—মানুষের নানা আবেগকে কাওয়ালির সুরে অনন্যভাবে তুলে ধরেছিলেন নুসরাত। ১৯৪৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদে একটি ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিকভাবেই শতাব্দীপ্রাচীন কাওয়ালি সংগীতের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়।
তবে নুসরাতের বাবা চাইতেন, ছেলে সংগীতের বদলে চিকিৎসক বা প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হোক। কিন্তু সংগীতের প্রতি তার গভীর আকর্ষণ শেষ পর্যন্ত তাকে সেই পথ থেকে সরাতে পারেনি। কঠোর সাধনা, অসাধারণ প্রতিভা ও নিজস্ব গায়কির মাধ্যমে পরবর্তী সময়ে তিনি শুধু কাওয়ালির জগতেই নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’
নুসরাতের সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আবেগের গভীরতা ও সুরের বিস্তৃত পরিসর। তার কণ্ঠে কাওয়ালি যেন একসময় পরিণত হতো আধ্যাত্মিক অভিজ্ঞতায়। তার পরিবেশনার তীব্রতা শ্রোতাদের সহজেই অন্য এক আবহে নিয়ে যেতে পারত।
শুধু ঐতিহ্যবাহী কাওয়ালির মধ্যেই সীমাবদ্ধ থাকেননি নুসরাত। পপ, রক ও ইলেকট্রনিক সংগীতের সঙ্গেও তার সুরের সফল সংমিশ্রণ হয়েছে। বলিউডের বিভিন্ন সিনেমায় তার গান ও সুর আবেগঘন মুহূর্তকে আরও গভীরতা দিয়েছে। আধুনিক সংগীতের নানা প্ল্যাটফর্মেও তার গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
বিশ্বমঞ্চে সুফি কাওয়ালিকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও নুসরাত ফতেহ আলী খানের অবদান অনস্বীকার্য। পশ্চিমা সংগীতশিল্পীদের সঙ্গে তার বিভিন্ন যৌথ কাজ ও ফিউশন প্রাচ্য-পাশ্চাত্যের সংগীতের মধ্যে নতুন এক সেতুবন্ধ তৈরি করেছিল। এর ফলে কাওয়ালি পৌঁছে যায় বিশ্বের নানা প্রান্তের শ্রোতার কাছে।
১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। তার মৃত্যু বিশ্বসংগীতের জন্য বড় এক শূন্যতা তৈরি করলেও তার সৃষ্ট সুর ও গায়কির প্রভাব এখনো অমলিন। তার ভাতিজা রাহাত ফতেহ আলী খানসহ পরবর্তী প্রজন্মের বহু শিল্পী নুসরাতের সংগীতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
যশের স্ত্রী রাধিকা পণ্ডিত নিজেও একজন অভিনেত্রী। ফলে অভিনয়জগতের নানা বিষয় তার কাছে অপরিচিত নয়। তারপরও পর্দায় স্বামীকে অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যে একজন স্ত্রীর জন্য খুব স্বস্তিদায়ক নয়, সেটি স্বীকার করেছেন যশ।
অভিনয় এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার কথা জানিয়ে যশ বলেন, এসব দৃশ্য দেখে রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এ নিয়ে তিনি স্বামীর ওপর রাগ করবেন কিংবা তাদের দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে—এমনটা মনে করেন না যশ। কারণ রাধিকা তার পেশার ধরন বোঝেন এবং স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
যশের ভাষায়, বিষয়টি তার কাছেও খুব স্বস্তিকর নয়। তবে পেশাগত কারণে এই দ্বিধা কাটিয়ে উঠেছেন তিনি। গল্পের প্রয়োজনেই এসব দৃশ্যে অভিনয় করতে হয়েছে বলে জানান অভিনেতা। তার মতে, সিনেমার গল্প এগিয়ে নিতে দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বিষয়টি স্বস্তিকর না হলেও সেই দ্বিধা কাটিয়ে উঠেছেন। এ ধরনের দৃশ্যে অভিনয় করাও তার জন্য সহজ নয়। তবে গল্পের প্রয়োজনে সেগুলো করতে হয়েছে। রাধিকা এসব দৃশ্য দেখে খুশি না হলেও তার ওপর রাগ করবেন না, কারণ তিনি স্বামীকে বিশ্বাস করেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তকে। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে ‘আওয়ারাপান টু’ ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। গ্রস আয়ের হিসাবে এই অঙ্ক ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।
মুক্তির প্রথম দিন শুক্রবার সিনেমাটি ভারতে আয় করে ২২ কোটি রুপি। পরদিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করে প্রায় ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে সফলতা পায়নি। মাত্র ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। বিপরীতে নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই আগের ছবির পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।
ইমরান হাশমির ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ‘হক’ প্রথম দিনে ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল। প্রথম দিনের আয়ের হিসাবেও এসব সিনেমাকে পেছনে ফেলেছে ‘আওয়ারাপান টু’।
একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। তবে আয়ের দিক থেকে ‘আওয়ারাপান টু’ এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ও ইতিবাচক প্রতিক্রিয়ায় এর বক্স অফিস দৌড়ও অব্যাহত রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। সমনে তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচার এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদী।
তবে অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে এর মূল্য পরিশোধের কোনো প্রতিশ্রুতি ছিল না বলেও জানান তিনি।
বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হলে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন পাওয়ার পর মামলাটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী চলবে।
১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৫৩ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান কিংবদন্তি এই অভিনেতা। মৃত্যুর পরও চলচ্চিত্রাঙ্গনে তার স্মৃতি ধরে রাখা হয়েছে। এফডিসির একটি ফ্লোর তার নামে ‘জসিম ফ্লোর’ হিসেবে পরিচিত। আজ তার জন্মদিন। ১৯৪৫ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
জসিম শুধু জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন মুক্তিযোদ্ধাও। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন তিনি।
অ্যাকশন তারকা হিসেবে খ্যাতি পাওয়ার পাশাপাশি নতুন প্রতিভা আবিষ্কারের ক্ষেত্রেও জসিমের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার জীবনের নানা সাফল্যের গল্পের মধ্যে রিয়াজকে চলচ্চিত্রে নিয়ে আসার ঘটনাটি বিশেষভাবে স্মরণীয়। কারণ সেদিন একজন কিংবদন্তির চোখে ধরা পড়েছিলেন ভবিষ্যতের আরেক জনপ্রিয় তারকা।
প্রায় দুই দশকের চলচ্চিত্রজীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জসিম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘এক মুঠো ভাত’, ‘প্রতিজ্ঞা’, ‘সবুজ সাথী’, ‘লাইলী মজনু’, ‘জনি’, ‘সারেন্ডার’, ‘লালু মাস্তান’, ‘মাস্তান রাজা’, ‘কালিয়া’ ও ‘স্বামী কেন আসামি’সহ আরও অনেক চলচ্চিত্র।
সত্তরের দশকের শুরুতে চলচ্চিত্রে পথচলা শুরু করেন জসিম। ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। পরের বছর ‘রংবাজ’ সিনেমায় অ্যাকশন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
ভারতের জনপ্রিয় সিনেমা ‘শোলে’র আদলে নির্মিত ‘দোস্ত দুশমন’-এ জসিম অভিনয় করেন গাফফার চরিত্রে। তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ‘শোলে’র গব্বর সিং চরিত্রের অভিনেতা আমজাদ খানও জসিমের অভিনয়ের প্রশংসা করেছিলেন।
তবে খলনায়ক চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখেননি জসিম। ‘সবুজ সাথী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একের পর এক অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রিয় নায়ক হয়ে ওঠেন। আশির দশকে শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি বিশেষ জনপ্রিয়তা পায়। শোষিত ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে তার অভিনীত বিভিন্ন চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।
ব্যক্তিজীবনেও জসিম ছিলেন আলোচিত। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুচরিতা। পরে নাসরিনকে বিয়ে করেন তিনি। তাদের তিন ছেলে রাতুল, রাহুল ও সামি—তিনজনই সংগীতের সঙ্গে যুক্ত।
যেভাবে রিয়াজের দিকে নজর পড়ে জসিমের
রিয়াজ তখনো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হননি। বিমানবাহিনীতে বিমানচালক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি হারিয়ে ঢাকায় চলে আসেন তিনি। তার চাচাতো বোন ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা। একদিন ববিতার সঙ্গে এফডিসিতে যান রিয়াজ। সেখানেই তার দিকে নজর পড়ে জসিমের।
১৯৯৪ সালের সেই সাক্ষাৎই বদলে দেয় রিয়াজের জীবন। সুদর্শন তরুণ রিয়াজকে দেখে জসিমের মনে হয়, তাকে চলচ্চিত্রে নেওয়া যেতে পারে। এরপর তাকে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। তখন অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না রিয়াজের। জসিমের প্রস্তাবের পাশাপাশি ববিতার উৎসাহও তাকে চলচ্চিত্রে আসার সাহস জোগায়।
পরের বছরই জসিমের সঙ্গে ‘বাংলার নায়ক’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান রিয়াজ। সিনেমাটিতে জসিম অভিনয় করেন ডন চরিত্রে, শাবানা ছিলেন রোকেয়া এবং রিয়াজ অভিনয় করেন মুন্না চরিত্রে। এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় রিয়াজের।
শুধু অভিনয়ের সুযোগ দিয়েই দায়িত্ব শেষ করেননি জসিম। নবাগত রিয়াজকে অভিনয় ও অ্যাকশনের বিভিন্ন কৌশলও শেখাতেন তিনি। পরে জসিমকে স্মরণ করে রিয়াজ জানিয়েছিলেন, এফডিসিতে জসিমের শুটিং চলার সময় তিনি ফাইট প্র্যাকটিস করতেন। এমনও হয়েছে, নিজের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও জসিম তাকে ফাইটের প্রশিক্ষণ দিয়েছেন।
রিয়াজের ভাষ্য অনুযায়ী, জসিমের কারণেই তিনি ‘নায়ক রিয়াজ’ হয়ে উঠতে পেরেছেন। তাই রিয়াজকে আবিষ্কারের ঘটনাটি শুধু একজন নবাগত শিল্পীকে সুযোগ দেওয়ার গল্প নয়; এটি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
‘বাংলার নায়ক’-এর পর নিজের অবস্থান তৈরি করতে খুব বেশি সময় নেননি রিয়াজ। ‘প্রাণের চেয়ে প্রিয়’সহ একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন তিনি। তবে তার দীর্ঘ চলচ্চিত্রযাত্রার প্রথম দরজাটি খুলে দিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা জসিমই।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্কের টানাপোড়েন এবং প্রয়োজন হলে সেখান থেকে সরে আসার গুরুত্ব তুলে ধরেন প্রভা।
পোস্টে তিনি লেখেন, “সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।”
মানসিক শান্তি ও আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরে প্রভা বলেন, ভালোবাসার বিনিময়ে নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য বিসর্জন দেওয়া উচিত নয়। তার মতে, কিছু মানুষ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকেন, আবার কখনো পরিবারের কাছের মানুষও সীমা লঙ্ঘন করতে পারেন। এমন পরিস্থিতিতে পরিবর্তনের আশায় দীর্ঘদিন চেষ্টা করতে করতে অনেকে একসময় নিজেকেই হারিয়ে ফেলেন।
প্রভা আরও লেখেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। বরং কখনো কখনো সত্যকে মেনে নিয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াই সাহসিকতার পরিচয়। তার মতে, কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া মানেই তাকে পরিত্যাগ করা নয়; অনেক সময় এটি নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।
পোস্টের শেষাংশে অভিনেত্রী লেখেন, “যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না।”
তিনি আরও বলেন, কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে ছেড়ে দেওয়া নয়; বরং তা নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে।