খেলা

গল্পটা এখন এচেভেরির

ক্রীড়া ডেস্ক

কৈশোরে রিভার প্লেটে খেলার সময়ই আলোচনায় এসেছিলেন ক্লদিও এচেভেরি। কারও চোখে তিনি তখন ছিলেন ‘নতুন মেসি’, কেউ আবার তাঁর মধ্যে একসঙ্গে লিওনেল মেসি এবং ডিয়োগো ম্যারাডোনার মিশ্রণও দেখতে পাচ্ছিলেন। বয়সভিত্তিক দলে তাঁর পারফরম্যান্সও সেই আলোচনায় হাওয়া দিয়েছে বেশ। সেই পারফরম্যান্স এবং আলোচনা তাঁকে একপর্যায়ে নিয়ে আসে ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার সিটিতে।

সিটিতে এসে আজকের আগে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার নামার সুযোগ পেয়েছিলেন এচেভেরি। কিন্তু প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে পাঁচ মিনিট এবং এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৪ মিনিট মাঠে থেকে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি এই আর্জেন্টাইন।

এচেভেরির জন্য সিটিতে আসল শুরুটা হয়েছে মূলত আজ ক্লাব বিশ্বকাপে আল–আইনের বিপক্ষে ম্যাচে, যেটা সিটি জিতেছে ৬–০ গোলে।

এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পুরোটা সময় অবশ্য মাঠে থাকেননি। প্রথমার্ধের পরপরই গোড়ালির চোটের কারণে মাঠ থেকে তাঁকে তুলে নেওয়া হয়। কিন্তু নিজেকে চেনানোর জন্য ৪৫ মিনিটই যথেষ্ট ছিল এচেভেরির। এর মধ্যে ফ্রি–কিক থেকে অসাধারণ এক গোল করে মনে করিয়ে দিয়েছেন মেসিকেও।

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল–আইনের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে ফ্রি–কিকটি পায় সিটি। ডান পাশে বক্সের কাছাকাছি জায়গা থেকে ফ্রি–কিক নিতে আসেন এচেভেরি। ডান পাশের ওপরের কোনা ঘেঁষে তাঁর নেওয়া দুর্দান্ত শটটি থামানোর জন্য আল–আইন গোলরক্ষক জায়গা থেকে নড়ার সুযোগও পাননি। মুহূর্তের মধ্যে বল জড়ায় জালে আর সিটির হয়ে নিজের প্রথম গোলের উদ্‌যাপনে মেতে ওঠেন এচেভেরি। দুদিন আগে প্রায় একই জায়গা থেকে ফ্রি–কিকে গোল করে মুগ্ধতা ছড়িয়েছিলেন মেসিও।

গোল করার পাশাপাশি পারফরম্যান্সেও নজর কেড়েছেন এচেভেরি। ম্যাচে ১৭ বার বল স্পর্শ করে ১১টি পাস দিয়েছেন তিনি, যার মধ্যে ১০টি সফল। সব মিলিয়ে ৯১ শতাংশ পাস সফল দিয়েছেন এচেভেরি।

ম্যাচ শেষে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে ফ্রি–কিক নিয়ে এচেভেরির পরিশ্রমের বিষয়টি সামনে এনেছেন সিটি কোচ, ‘গত মৌসুমে সে আসার পর তিন-চার মাস ধরে অনুশীলন সেশনের শেষে সে একাই গোলরক্ষক ও দেয়াল নিয়ে ফ্রি-কিক প্র্যাকটিস করত। অন্যরা সেটা করত না। সে অনুশীলনের পর অনুশীলন করে গেছে, যার ফলও পেয়েছে। তার মধ্যে প্রতিভা ও সাহস দুটোই আছে। আর আপনি যখন অনুশীলন করবেন তবে এটা গলফ বা বাস্কেটবলের মতো মনে হবে। যত বেশি অনুশীলন করবেন, আপনার সম্ভাবনা ততই বাড়বে। গোলটা অসাধারণ ছিল। সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।’

চোটের কারণে পুরো সময় এচেভেরিকে না পাওয়ায় আক্ষেপও ঝরেছে গার্দিওলার কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে গোড়ালির সমস্যার কারণে সে প্রথমার্ধের পর আর খেলতে পারেনি। কিন্তু এই প্রতিযোগিতায় তার শুরুটা ভালোই হলো। সে অসাধারণ একটি গোল করেছে। ফ্রি–কিকটা সত্যিই খুব ভালো ছিল।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা