ছবি: সংগৃহীত
জাতীয়

আজ এড়িয়ে চলুন ঢাকার যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে। যানজট এড়াতে ডাইভারশন ও ইউ-টার্নের মাধ্যমে যানবাহন পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে।

ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহন:
ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে।

হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা:
গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন হয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং ব্যবহার করে গন্তব্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহন:
সায়েন্সল্যাব এলাকা থেকে আসা যানবাহনকে নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহার করতে বলা হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা:
উত্তর দিক থেকে আসা যানবাহনগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেট যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকার যানবাহনকেও বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য:
ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নগরবাসীকে ধৈর্য ধরে চলাচল এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি। পাশাপাশি নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা