সংগৃহীত
বিনোদন

উদিতের চুমুকাণ্ড, বাদ যাননি অলকা-শ্রেয়াও

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এ বিষয়ে উদিত নারায়ণ জানান, তার উদ্দেশ্য অসৎ ছিল না। তবে নতুন ভিডিও ভাইরাল হতেই গায়কের একাধিক চুমুকাণ্ডের বিষযটি উঠে এসেছে। কখনো অলকা ইয়াগনিক, কখনো আবার শ্রেয়া ঘোষালকেও প্রকাশ্যে চুমু দিতে দেখা যায় তাকে।

একদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইছিলেন অলকা ইয়াগনিক। হঠাৎই এসে উদিত নারায়ণ তার গালে চুমু দেন। ঘটনায় অপ্রস্তুত অলকাকে তাড়াতাড়ি সরে যেতে দেখা যায়। ভিন্ন আরো একটি ভিডিওতে অলকাকেই আচমকা চুমু দেন উদিত। গায়িকা যে এমনটি আশা করেননি তা তার অভিব্যক্তিতেই ছিল স্পষ্ট।

আবার বেশ কয়েক বছর আগে ‘জব তক হ্যায় জান’ ছবিতে গান গাওয়ার জন্য সেরা গায়িকার পুরস্কার জিতেছিলেন শ্রেয়া ঘোষাল। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণ। শ্রেয়া মঞ্চে আসতেই উদিত তাকে আচমকাই জড়িয়ে ধরে গালে চুমু দেন। এমন ঘটনায় অপ্রস্তুত হয়েছিলেন শ্রেয়াও। যদিও পরে তিনি হেসে ফেলে পরিস্থিতি সামাল দেন।

এদিকে চুমু নিয়ে নতুন করে ভাইরাল ভিডিও প্রসঙ্গে উদিত নারায়ণ এইচটি সিটিকে বলেন, ‘ভক্তরাই আসলে পাগল হয়ে যান। আমরা এমন নই, আমরা ভদ্র মানুষ। কিছু লোকের এতে উৎসাহ থাকে। তারা এটির মাধ্যমে ভালবাসা প্রকাশ করেন। ভিড়ের মধ্যে এত মানুষ, আমাদের দেহরক্ষীও উপস্থিত। তবে ভক্তরা মনে করেন তারা দেখা করার সুযোগ পাচ্ছেন, তাই কেউ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছেন। কেউ চুমু দিচ্ছেন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জ...

শীতে কাঁপছে তেঁতুলিয়া, এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত যেন নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে। টানা এক সপ্তা...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা