ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হামলায় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের টানা অষ্টম রাতের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটকানোরও দাবি করেছে তেহরান। এতে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার কুয়েত ও বাহরাইন একাধিকবার ইরানি হামলার খবর দেয়। কুয়েতের কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে আগুন লেগে যায়।

দুই দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। চলতি মাসে সংঘাত পুনরায় শুরুর পর থেকে উপসাগরীয় এই দুই দেশই ইরানি হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অবশিষ্ট স্থিতিশীলতাকেও কার্যত ভেঙে দিয়েছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় এ ঘটনাকে ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করেছে।

এদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে রোববার চালানো হামলায় ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত একটি মার্কিন গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আইআরআইবি সম্প্রচার মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলে, তাদের সৈন্যরা ইরান ও মানবতার শত্রুদের বিরুদ্ধে ইরানি জনগণকে রক্ষা করতে অটল ও অবিচল থাকবে।

অন্যদিকে, রোববার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, জর্ডানের আকাবা শহরের দিকে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এ সময় জর্ডানে সাইরেন বেজে ওঠে।

ইরানের এই সর্বশেষ হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র রাতভর ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্যমতে, জর্ডানে এর আগে চালানো হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনীকে ‘শাস্তি’ দেয়ার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হয়।

‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, এই হামলাগুলোর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেয়ার ক্ষমতা হ্রাস করা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা